২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নোয়াখালীতে গরুচোর চক্রের দুই সদস্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার (১৬ জুন) গরু চুরি ঘটনায় জড়িত এই দুজনকে আটক করা হয়।আটকৃত চোর চক্রের সদস্যরা হলেন উপজেলার ফতেহপুর গ্রামের মনির উদ্দিন মিয়াজী বাড়ির নজরুল ইসলাম মনুর ছেলে মোঃ ফরিদ হোসেন (২২) ও একই গ্রামের মজিদ বেপারী বাড়ির ইউসুফের ছেলে রাজু (২৪)।চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মজিদ ব্যাপারী বাড়ির খামারী জসিম উদ্দিনের মামলার ভিত্তিতে রোববার ভোরে থানা পুলিশ বিশেষ অভিযানে চোর চক্রের এই দুই সদস্যকে আটক করে পুলিশ।খামারী জসিম উদ্দীন বলেন, ‘আমি একজন প্রান্তিক খামারী।গত ৩ জুন রাতে আমার বসতঘরে চেতনা নাশক স্প্রে করে চোরচক্র।এরপর খামারের শিকল এবং তালা কেটে খামার হতে ৫টি গরু চুরি করে নিয়ে যায়।গরুগুলোর বাজার মূল্য আট লক্ষ টাকারও বেশি।গরু হারিয়ে এখন আমি পথে বসে গেছি।’এর আগে চুরির ঘটনায় খামারী জসীমউদ্দীন অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেছিলেন।চোর চক্রকে ধরতে চাটখিল থানা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে।অবশেষে রোববার (১৬ জুন) ভোরে এদের দুই সদস্যকে আটক করা হয়।গরুগুলো চুরি করে তারা কোরবানীর পশুর হাটে বিক্রি করে ফেলেছে বলেই প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন।মামলা তদন্তকারী কর্মকর্তা চাটখিল থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল খায়ের বলেন,’আমরা একাধিক বার অভিযান পরিচালনা করে গত রাত চোরচক্রের এই দুই সদস্যকে আটক করেছি।এই দুইজন চোর এই বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিতে রাজি হয়েছে।’চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’গরু চুরির মামলায় তাদেরকে আটক করা হয়েছে।আমরা আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করেছি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page