৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

নেছারাবাদে যুবদলের ৪৭ বছরের গৌরবময় যাত্রা উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছরের ঐতিহাসিক যাত্রা উদযাপনে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা হাতে হাজারো নেতাকর্মী অংশ নেন।র‌্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক। শহরের সাধারণ মানুষও র‌্যালি উপভোগ করেন এবং অনেকে যুবদল নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।র‌্যালি শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল জুবায়ের, যুবনেতা মোঃ মারুফ তালুকদার, মোঃ আব্দুর রহিম, মোঃ আতিক হাসান ও মোঃ রাকিবুল ইসলাম রানা।বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ আছি।”তারা আরও বলেন, “যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। এই সংগঠনের প্রতিটি কর্মী গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল মাঠে থাকবে জনগণের পাশে।” দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page