১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নিষ্ঠুরতার বলি রংপুরের বেওয়ারিশ কিশোরকে হাজতবাস থেকে জামিনে মুক্ত করলেন কিশোরগঞ্জের মানবিক শিক্ষক রুহুল আমিন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>>  রংপুরের  বেওয়ারিশ ও অসহায় রাকিব ইসলাম দোলন নামে এক কিশোরকে জেলা  হাজতবাস থেকে মুক্ত করতে এগিয়ে এসে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জের মানবিক  শিক্ষক রুহুল আমিন। এ কিশোর রংপুরের মাহিগঞ্জ সাত মাথার বাসিন্দা মৃত্যু  দুলাল হোসেনের এক মাত্র ছেলে।পরিবার-পরিজন হারা  ও আর্থিক সহায়তার অভাবে ৪ মাস ১৩ দিন ধরে হাজতে থাকা কিশোরের জামিনের ব্যবস্থা করেন তিনি। জানা গেছে,কিশোর রাকিব পেটের দায়ে পার্শ্ববর্তী উপজেলার জলঢাকার ভাঙ্গারীর ব্যবসায়ী  আব্দুল মালেকের দোকানে  দিন হাজিরার কাজ নেন। ওই ব্যবসায়ীর অনিয়মে কারণে গত সাড়ে  ৪ মাস আগে  ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকেসহ  রাকিবকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এর পর আদালত থেকে  ব্যবসায়ী আব্দুল মালেক  জামিনে বেরিয়ে আসেন। তারও  জামিন পাওয়ার সুযোগ থাকলেও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার মত কেউ ছিল না তার পাশে। বিষয়টি জানতে পেরে  মানবিক শিক্ষক রুহুল আমিন নিজ উদ্যোগে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এবং বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকালে  কিশোর রাকিবের জামিন আবেদন দাখিল করেন। পরে  বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর  করলে শিক্ষক নিজেই উপস্থিত থেকে কিশোরটিকে হাজত থেকে বের করে আনেন। স্থানীয়রা জানান,রুহুল আমিন শুধু একজন শিক্ষকই নন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য তিনি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন। কিশোরটির  প্রতি তার এমন মানবিক সহায়তা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।  পাশাপাশি  মানবিক এই উদ্যোগের প্রশংসা জানিয়ে  কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের  সাবেক ভারপ্রাপ্ত  অধ্যক্ষ আব্দুর রউফ  বলেন, সমাজে এমন শিক্ষকই প্রয়োজন, যারা শুধু বই পড়ান না, মানবিকতাও শেখান।জামিনে মুক্ত হয়ে কিশোর রাকিব  শিক্ষক রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,পৃথিবীতে  আমার কেউ নেই। পেটের দায়ে কাজ করতে গিয়ে ব্যবসায়ীর কারণে  আমাকে দীর্ঘদিন যাবত  নিরুপায় হয়ে হাজতবাস খাটতে হয়েছে।  তিনি জামিনের মুক্ত হলেও আমার কোন খোঁজ খবর নেননি। মানবিক স্যারের কারণে আজ আমি মুক্ত। হায়রে নিষ্ঠুর পৃথিবীর  মানুষ ব্যবসায়ীসহ আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী কেউ আমার পাশে দাঁড়ায়নি এবং কোন খোঁজখবরও নেয়নি। এমন নির্মম পরিণতি যেন আর কারো জীবনে না আসে। আজ তিনি আমার পাশে না দাঁড়ালে হয়তো সারা জীবন  হাজতেই থাকতে হতো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page