১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেবে না জনগন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক বেগম সেলিমা রহমান বলেছেন একটি মহল জাতীয় নির্বাচন বানচাল করার পায়তারা করছে। এ দেশের জনগন নির্বাচন বানচালের কোন ষড়যন্ত্র মেনে নিবেনা। তিনি শনিবার বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাস্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন প্রচারাভিযান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস্কান্দার আলী বাঘার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ ছত্তার খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল, মুলাদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবিদুর রহমান শরীফ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মশিউর রহমান বেলাাল, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি নাসরীন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক নাসির ভুইঁয়া, বরিশাল উত্তর জেলা যুব দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান। জনসভা পরিচালনা করেন, সফিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page