১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নির্বাচনের প্রস্তুতি যাচাইয়ে গোদাগাড়ী ও তানোরের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) তিনি গোদাগাড়ী মডেল থানা ও তানোর থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চর আষারিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোগোকুল উচ্চ বিদ্যালয়, মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাপড়া উচ্চ বিদ্যালয়, অলন্দ এ.এম. উচ্চ বিদ্যালয় এবং অলন্দ এ.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের পরিবেশ এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আক্তারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচনী বিধি-বিধান বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বিভিন্ন উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নিয়মিত মনিটরিং ও মাঠপর্যায়ের তদারকির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page