২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

নারায়ণগঞ্জে নৈশ প্রহরী হত্যা মামলার মূল আসামি ৪৮ ঘণ্টার মধ্যে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> নারায়ণগঞ্জে নৈশ প্রহরী আবু হানিফকে ইট দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যার মূল আসামি অপু কে  ৪৮ ঘণ্টার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। নারায়ণগঞ্জের খানপুর এলাকার জিতু ভিলার নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন আবু হানিফ। সানজিদা (১০) নামে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর  অপু, অভি, রাহাত সহ আরও কয়েক জন মিলে ২০ অক্টোবর  দুপুর ১২টার দিকে আবু হানিফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তাকে সুন্দরবন মাঠে এবং পরে জোড়া ট্যাংকির মাঠে নিয়ে মারধর করা হয়। পরবর্তীতে থানায় নিয়ে যাওয়ার কথা বলে খানপুর মেট্রো হলের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে আবু হানিফের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ঘটনার পর নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে  নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্ত অপু। গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব-৮  কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদুল আহসানের নেতৃত্বে  বিশেষ অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে কলাপাড়া থানার বলিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page