১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নাটোরে মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রমে শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত নারীর শিক্ষা বিস্তারে রুম টু রিডের উদ্যোগ প্রশংসনীয় — এডিসি জান্নাত আরা ফেরদৌস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> মেয়েশিশুদের শিক্ষায় উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে “মেয়েশিশুদের শিক্ষা সহযোগিতা কার্যক্রম শিক্ষার্থী সংবর্ধনা” অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কানাইখালী সাহারা রেস্টুরেন্টে রুম টু রিড বাংলাদেশ (নাটোর অফিস)-এর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও-এর আওতাভুক্ত জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সংবর্ধনায় কৃতী ও অনুপ্রেরণাদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে রুম টু রিড নাটোরের ম্যানেজার মোঃ ইউসুফ আলী-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুস্তম আলী হেলালী, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুম টু রিডের প্রোগ্রাম অফিসার নাসিমা খাতুন।প্রধান অতিথি জান্নাত আরা ফেরদৌস বলেন, “রুম টু রিডের এই উদ্যোগ মেয়েশিশুদের শিক্ষায় অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এখনও সমাজে নানা প্রতিবন্ধকতা থাকলেও মেয়েরা এখন অনেক সচেতন। সুযোগ পেলে তারাই দেশকে এগিয়ে নিতে পারে। আমরা চাই, কোনো মেয়েশিশু যেন দারিদ্র্য বা সামাজিক বাধার কারণে ঝরে না পড়ে। শিক্ষা নারী জাগরণের প্রধান হাতিয়ার।”সংবর্ধনায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এক শিক্ষার্থী বলেন, “বিবাহিত হয়েও আমি লেখা-পড়া চালিয়ে যাচ্ছি। অনেক সময় পরিবার ও সমাজের চাপে পড়তে হয়, কিন্তু রুম টু রিডের সহযোগিতায় এখন আমি আত্মবিশ্বাসী।”আরেকজন বলেন, “আমাদের গ্রামের অনেক মেয়েই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আমি চাই সবাই যেন বুঝতে পারে — মেয়েরা চাইলে সব পারে।”বক্তারা বলেন, মেয়েশিশুদের শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতে বিনিয়োগ। সমান সুযোগ ও সহায়তা পেলে মেয়েরা সমাজ ও জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে।শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীরা জানান, রুম টু রিডের সহায়তা তাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস দিয়েছে এবং এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page