৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

নাটোরে বিএডিসি বীজ ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে নাটোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএডিসি বীজ ডিলাররা সাধারণ কৃষকদের কাছে উন্নতমানের বীজ সরবরাহ করে আসছেন। কৃষি উৎপাদনে সার ও বীজ উভয়ের ভূমিকা অপরিসীম। তাই কৃষকদের কাছে সারও সহজে পৌঁছে দিতে বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।বক্তারা আসন্ন ‘সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫’–এ বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, নাটোর সদর থানার সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, লালপুর থানার সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, বীজ ডিলার চাঁদ মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে একটি স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page