১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নাটোরে পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির ধান ঘাস মারা বিষে পুড়িয়ে নষ্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> নাটোরের নলডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে কৃষকের সোয়া দুই বিঘা জমির সম্পারাণী জাতের ধান ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া গ্রামে।ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী সরদার জানান, শনিবার সকালে প্রতিদিনের মতো জমিতে গিয়ে দেখেন তার সোয়া দুই বিঘা জমির ধান নুয়ে পড়ে গেছে। পরে যাচাই করে দেখা যায়, কে বা কারা রাতের আঁধারে ঘাস মারা বিষ প্রয়োগ করেছে।তিনি বলেন, “এই জমি থেকে চল্লিশ-পঞ্চাশ মণ ধান পাওয়ার আশা ছিল। সব নষ্ট হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলবো, বুঝতে পারছি না।”হযরত আলীর অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচাতো ভাই সিরাজুল ইসলামের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, “গত বছরেও আমার রসুন, পেঁয়াজ ও ধান একইভাবে ঘাস মারা বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছিল।”এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম বলেন, “ধান পুড়িয়ে দেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। তারাই হয়তো নিজেরাই করেছে, এখন অন্যের ওপর দোষ চাপাতে চাইছে।”স্থানীয় কৃষক লিটন বলেন, “যে বিষ প্রয়োগ করা হয়েছে, তাতে ধান পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কোনো বিবেকবান মানুষ এমন কাজ করতে পারে না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন কৃষক সারা বছরের আশায় ফসল ফলায়। যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, “এই ধরনের বিষ প্রয়োগে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক আবেদন করলে সরকারিভাবে প্রণোদনা সহায়তা দেওয়া হবে।”নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page