নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০২৩ তারিখ রাত্রি আনুমানিক সাড়ে ৭টায় নাগেশ্বরী পৌরসভাধীন আশারমোড় নামক স্থানে পাকা রাস্তার উপর হতে ছোটখাটামারী ০১ নং ওয়ার্ডে মোঃ ওসমান গনি (৪৫)’ কে ২০২ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ভ্যান জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


মন্তব্য