১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ, জরিমানা ৩৪ হাজার টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। এ সময় পাঁচটি স’মিল মালিককে মোট ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৮১ হাজার টাকা বলে জানা গেছে।বুধবার (২ জুলাই) দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার কেজি স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ির সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু এবং ১১ বিজিবির সহকারী পরিচালক মো. আল আমিন।অভিযানে অংশ নেন ১১ বিজিবি, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি বনবিটের কর্মকর্তারা। টাস্কফোর্সের এই যৌথ অভিযানে একাধিক স’মিল থেকে ১৬৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮১ হাজার টাকা।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও বনসম্পদ সংরক্ষণে বিজিবি নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছেন । এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন তিনি ।সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান ইতু বলেন, “বন আইন অনুযায়ী কাঠ রাখার বৈধ লাইসেন্স না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত কাঠ যথাযথ প্রক্রিয়ায় বন বিভাগে হস্তান্তর করা হচ্ছে।”নাইক্ষ্যংছড়ি বনবিট কর্মকর্তা জানান, “জব্দকৃত কাঠগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে মিলগুলোর আড়ালে মজুদ করে রাখা হয়েছিল। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে পরিবেশ ও বন আইনে মামলা দায়েরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।”উল্লেখ্য, বন বিভাগের অনুমোদন ছাড়া সেগুন কাঠ সংরক্ষণ ও পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযান শেষে জব্দকৃত সমস্ত কাঠ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page