১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নবীগঞ্জে সুবিধাভোগীদের নিয়ে ব্যতিক্রমী বিশাল সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বদরুল ইসলাম নবীগঞ্জ প্রতিনিধি :

সরকারের নানাবিধ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমীধর্মী বিশাল সমাবেশ। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। নবীগঞ্জ উপজেলার ২৬ হাজার উপকারভোগীদের মধ্যে ১৫ হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। নারী-পুরুষদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে সমাবেশ।বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার জনপ্রতিনিধি বৃন্দের আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সমাবেশের পর আগত উপকারভোগী প্রত্যেককে একটি করে গাছের চারা ও কয়েক জনকে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুদানের চেক প্রদান করা হয়। এসময় দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুর রব ৫০ হাজার টাকার চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশের সভাপতিত্বে ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি । এসময় তিনি বলেন- আগামী নির্বাচন বানচালে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে, সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দেয়া হবে।সমাবেশে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও ক্যান্সার রোগে আক্রান্ত সুবিধাভোগীরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন । রোজিনা বেগম ও শিউলি বেগম প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে আনন্দ অনুভূতি প্রকাশ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। তারা বলেন- আমরা ছিলাম আশ্রয়হীন আমাদেরকে মাথা গুঁজার টাই দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আকতার আহমেদ ছুবা, দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাবের আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু সহ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page