২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের স্মৃতিময় যুদ্ধের ইতিহাস বেশী করে শুনতে হবে,ইমরান আহমদ এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> নতুন প্রজন্মকে আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধের কথা শুধু পাঠ্যপুস্তক থেকে নয় বরং বীরমুক্তিযোদ্ধাদের মুখ থেকে তাদের রণাঙ্গনের যুদ্ধের ইতিহাস গুলো শুনতে হবে।সেই সাথে বর্তমান প্রজন্ম যাতে বুজতে ও অনুধাবন করতে পারে যে কত কষ্ট, কত প্রাণের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছে।মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের নিকট সঠিকভাবে উপস্থাপন করতে পারেন একমাত্র এদেশের বীরমুক্তিযোদ্ধারা।কথাগুলো বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।মঙ্গলবার (২৬শে মার্চ) মহান স্বাধীনতা দিবসে জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ও দেশ উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।দুপুর ১২:০০ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যকালে তিনি আরো বলেন,একটি মহল মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত করতে মরিয়া।বর্তমানে তারা ভারত ও ভারতীয় পন্য বয়কটের কথা বলে।কিন্তু আমাদের মনে রাখতে হবে মহান মুক্তিযুদ্ধে ভারত ছিলো আমাদের সর্বকাছের মিত্র বন্ধু দেশ।এদেশ স্বাধীন হওয়ার পিছনে ভারতের অবদান যারা অস্বীকার করে তারা দেশের সঠিক ইতিহাস জানে না।এই বাংলার জমিনে মহান মুক্তিযুদ্ধে অনেক ভারতীয় সেনা তাদের জীবন দিয়েছে।সুতরাং এই দেশে মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ নেয়া রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা যারা তুলে দিয়েছিলো তারাই বর্তমানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ষড়যন্ত্র করছে।তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানান তিনি।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ,ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ,সহকারী কমিশনার ভুমি মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী,জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ( ভারপ্রাপ্ত) শ্রী যাদবময় বিশ্বাস,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ।এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম,আওয়ামীলীগ নেতা সুলাল চৌধুরী,মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া সহ উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের হাতে ফুলের শুভেচ্ছা ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।এ সময় প্রধান অতিথি ইমরান আহমদের অনুরোধে উপস্থিত মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযুদ্ধের সময়কালীন কিছু ইতিহাস উপস্থাপন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page