১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

নতুন গিলাফে আবৃত হলো কাবা শরিফ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> পবিত্র কাবায় পরানো হয়েছে নতুন কিসওয়া (গিলাফ)। ইসলামের এই গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে নতুন গিলাফে আচ্ছাদিত করার এ পবিত্র কার্যক্রম শুরু হয় বুধবার (২৫ জুন) আসরের নামাজের পর এবং তা সম্পূর্ণ হয় বৃহস্পতিবার (২৬ জুন) সকালে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, প্রতি বছর ৯ জিলহজ হজের দিন কাবার কিসওয়া পরিবর্তন করা হয়।এ বছরের কিসওয়া তৈরি করেছে ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা’। ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ১১ মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে হাতে বোনা রেশম ও খাঁটি স্বর্ণ-রুপার সুতো দিয়ে তৈরি করা হয় নতুন এই (কিসওয়া) গিলাফ।নতুন কিসওয়ায় রয়েছে ৪৭টি রেশমি প্যানেল, যেগুলোতে সোনালি রঙের সূচিকর্মে লেখা রয়েছে কোরআনের ৬৮টি আয়াত। এসব আয়াতের মধ্যে রয়েছে আল্লাহর নামসমূহ- ‘আর-রহমান’, ‘আর-রহিম’, সেই সঙ্গে ঈমানের মূল বার্তা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’।প্রতিটি প্যানেলের ওপর রয়েছে কাবার বিখ্যাত সোনালি বেল্ট- ‘হিজাম’, যা সূচিকর্মে অলঙ্কৃত করা হয়েছে স্বর্ণমণ্ডিত রুপার সুতো দিয়ে।গিলাফটির মোট ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি। এতে ব্যবহৃত হয়েছে ৮২৫ কেজি কালো রেশম, ৪১০ কেজি তুলা, ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রুপার সুতো এবং ৬০ কেজি বিশুদ্ধ রুপা। বাইরের স্তর কালো রেশম দিয়ে তৈরি হলেও, ভিতরে সবুজ, লাল ও সাদা রঙের রেশম এবং সুতির স্তর ব্যবহার করা হয়েছে- যা প্রতীকীভাবে ঐক্য, শান্তি, স্থিতি ও আভিজাত্যের প্রতিনিধিত্ব করে।সৌদি আরবের ১৫০ জনেরও বেশি দক্ষ কারিগর, ডিজাইনার, ক্যালিগ্রাফার এবং তাঁতির সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে এবারের কিসওয়া। পুরো প্রস্তুতপ্রক্রিয়ায় প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ ও পবিত্রতার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয়েছে।ঐতিহ্যের ধারাবাহিকতা হিজরি বছরের ৯ জিলহজ, হজের দিনের সকালে পবিত্র কাবার গিলাফ পরিবর্তন একটি ঐতিহ্যবাহী এবং আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ আয়োজন। ইসলামের ইতিহাসে এই দিনটিকে বিশেষভাবে মর্যাদার সঙ্গে পালন করা হয়। গিলাফ বদলের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, পবিত্রতা এবং ইবাদতের প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page