১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নড়াইলে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> নড়াইলে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে নিহত ৪ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও একজন আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার বড়কুলা গ্রামের নিউটন গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন শেখ, চাচাতো ভাই ফেরদৌস হোসেন শেখ ও তার ছেলে মুন্না শেখ এবং খায়ের গ্রুপের ওসিবুর ফকির। দুই পক্ষের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধই এই সংঘর্ষের মূল কারণ বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার মধ্যে তীব্র দ্বন্দ্ব চলে আসছিল। খলিল মোল্লা এলাকায় সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী হিসেবে পরিচিত।রাজনৈতিক পটপরিবর্তনের আগে এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার একচ্ছত্র প্রভাব ছিল। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি ও তার অনুসারীরা এলাকা ছাড়লে স্থানীয় নিয়ন্ত্রণ চলে যায় খলিল মোল্লা ও তার সমর্থকদের হাতে।সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা পুনরায় এলাকায় ফিরে আসতে শুরু করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। একপর্যায়ে সোমবার ভোরে বড়কুলা গ্রামে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্র নিয়ে সংঘটিত এ সহিংসতায় ঘটনাস্থলেই নিউটন গ্রুপের খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয় মুন্না শেখকে।এ সময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন মুন্না শেখও মারা যান।এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহলও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page