২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় করতে গিয়ে টাকাসহ অন্তর নামে একজন গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কাওছার হাবিব- স্টাফ রিপোর্টার:-

নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে মেহেদী হাসান অন্তর (৩৪) নামে এক কথিত সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে থেকে চাঁদার নগদ ১৫ হাজার টাকাসহ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক শহরের পার নওগাঁ ভড়িয়াপাড়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান দীর্ঘ বছর যাবত ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছেন। সম্প্রতি সাংবাদিক পরিচয়ে ওই ব্যবসায়ীর মুঠোফোনে কল করে ভয়ভীতি দেখিয়ে গত ২৫ মার্চ নওগাঁ শহরে ডেকে নেয় মেহেদী হাসান অন্তর। তার কাছে থেকে চাঁদা দাবী করা হয় ১ লক্ষ টাকা। এই টাকা দিতে না চাইলে পর্যায়ক্রমে ওই ব্যবসায়ীকে আবারো ভয়ভীতি দেখাতে থাকেন অন্তর। পরে ৩০ জুলাই আবারো ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে চাঁদার টাকা দেওয়ার দিন ও সময় নির্ধারন করে দেন তিনি। এ ঘটনায় নিরুপাই হয়ে ব্যবসায়ী মাসুদুর রহমান নগদ ১৫ হাজার টাকা নিয়ে মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে যান। সেখানে এসে চাঁদার ১৫ হাজার টাকা নিয়ে বাকী টাকার জন্য পুনরায় ব্যবসায়ীকে হুমকি দিতে শুরু করেন অন্তর। এক পর্যায়ে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে কথিত সাংবাদিক অন্তরকে আটক করে থানায় সংবাদ নেয়। পরে আটক অন্তরকে হেফাজতে নিয়ে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী।ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদুর রহমান বলেন, নিজেকে একাধিক বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিলেন অন্তর। স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও পরিচয় দিয়েছেন তিনি। টাকা না দিলে সে আমার ব্যবসায়িক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে আসছিলো। পরে বাধ্য হয়ে ১৫ হাজার টাকা তাঁর হাতে দেই। সেই টাকাসহ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।তিনি বলেন, সাংবাদিক নামধারী এই চাঁদাবাজকে দেওয়া প্রত্যেকটা নোটের ছবি আমার কাছে সংরক্ষিত ছিলো। আগে থেকেই ধারনা করেছিলাম সে আমার উপর চড়াও হতে পারে। পুলিশ তাঁকে গ্রেফতারের পর আমার দেয়া প্রত্যেকটা নোট জব্দ করেছে। এক্ষেত্রে স্থানীয় লোকজন এবং থানা পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিলো।এবিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের সময় অন্তর নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলো স্থানীয়রা। ওই যুবকের কাছে থেকে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রায়হান আলম বলেন, বর্তমানে অনেকে নিজেদের স্বার্থ চরিতার্থে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরাই মূলত চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। একজন মূল ধারার সাংবাদিক কখনোই চাঁদাবাজ হতে পারে না। তাই গ্রেফতারকৃত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page