১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

ধ্রুবতারা স্পর্শে কোমলমতি শিশুরা গড়ে তুলবে একদিন সবুজ  বাংলাদেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলা এবং সবুজায়ন প্রচারে শিশুদের সম্পৃক্ত করতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বান্দরবান জেলা টিম আয়োজন করেছে একটি বিশেষ চারা বিতরণ কর্মসূচি।ত ৩০ জুলাই, বুধবার বিকেল ৩:৩০টায় বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই পরিবেশবান্ধব কার্যক্রম। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম, ধ্রুবতারা জেলা সমন্বয়ক সুমন তঞ্চঙ্গ্যা এবং বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।এই কর্মসূচির মাধ্যমে প্রায় ১৫০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ রোপণ ও পরিচর্যার সঠিক পদ্ধতি শেখানো হয় এবং পরিবেশ রক্ষায় তাদের ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করা হয়।ছাত্রছাত্রীদের মধ্য থেকে কয়েকজন পরিবেশ সম্পর্কে তাদের মতামত ও আগ্রহ প্রকাশ করে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তানিয়া বলেন, “আমি একটি আম গাছের চারা পেয়েছি। আমি নিজ হাতে লাগাব এবং যত্ন নেব, যেন একদিন এটি বড় হয়ে ফল দেয়।”আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি শুধু একটি দিনের আয়োজন নয়—পরবর্তী তিন মাসের জন্য শিক্ষার্থীদের রোপণ করা গাছগুলোর পর্যবেক্ষণ ও যত্ন নেওয়ার কার্যক্রম চালু থাকবে। এজন্য বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত ফলোআপ দেবেন এবং ভালোভাবে পরিচর্যার জন্য কিছু শিক্ষার্থীকে পুরস্কৃতও করা হবে।ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। আয়োজকরা বিশ্বাস করেন—আজকের ছোট্ট একটি চারা, আগামী দিনের সবুজ বাংলাদেশের দৃঢ় ভিত্তি গড়ে তুলবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page