২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক পটিয়ায় অস্ত্রের মুখে গরু ও নগদ টাকা লুট পটিয়ায় ব্যবসায়ী হত্যা: ২নং আসামি আবু তাহের বগুড়া থেকে গ্রেফতার শিবপুরে বোরো ধানের নমুনা সংগ্রহ ও শস্য কর্তন উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু নিউমোনিয়া: শয্যা সংকটে চমেক। দিশেহারা অভিভাবক লোহাগাড়ায় চিকিৎসকের বদলে অদক্ষ হাতে প্রসব নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক ঘটনায় সাতকানিয়ায় ৪ জন আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ পৃথক অভিযানে এক কথিত কবিরাজ এবং সাংবাদিক পরিচয়দানকারী তিন চাঁদাবাজসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ এপ্রিল উপজেলার কেউচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় পৃথক দুটি ঘটনায় এসব গ্রেফতারের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার জনৈক এক নারী (৩২) তার স্বামীকে ফিরে পাওয়ার আশায় জনার কেঁওচিয়ার মাস্টার পাড়ার কথিত কবিরাজ সজল কান্তি দাশের (৬৫) কাছে যান। ওইদিন দুপুর দেড়টার দিকে কবিরাজ তাকে প্রলোভন দেখিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন এবং ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভিকটিম।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৩২) দায়ের করলে পুলিশ অভিযুক্ত সজল কান্তি দাশকে গ্রেফতার করে। সজল ওই এলাকার মৃত পুলিন বিহারী দাশের ছেলে।

এদিকে কবিরাজের ঘরে ওই নারী অবস্থান করার সুযোগ নিয়ে একদল যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে প্রবেশ করে। তারা কবিরাজ সজলের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং ভয়ভীতি দেখায়। কবিরাজের স্ত্রী ঝর্না রানী দাশের সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয় জনতা ৩ জন ‘ভুয়া সাংবাদিক’কে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাঁশখালীর পূর্ব গুনাগরীর মৃত আবদুর রশীদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৩) বাঁশখালীর পুকুরিয়ার আব্দুল ছলিমের ছেলে নুরুল আবছার (৪২)আনোয়ারার তৈলার দ্বীপের মৃত মরতুজ আলীর ছেলে মো. জয়নাল উদ্দিন (৩১)।

পুলিশ জানায়, এই তিনজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮/৫০৬/৩৮৫/৪১৯ ধারায় চাঁদাবাজি ও প্রতারণার মামলা (নং-৩৩) রুজু করা হয়েছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন- আমরা সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। একদিকে যেমন ধর্ষণের অভিযোগে মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি করতে আসা তিন প্রতারককেও আইনের আওতায় আনা হয়েছে। অপরাধী যে-ই হোক, সাতকানিয়া থানায় তাদের কোনো ছাড় নেই। ভিকটিমের এজাহারের প্রেক্ষিতে মামলা রুজু করে আসামীদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page