৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ধর্মীয় সম্প্রীতির মৌলিকত্বে অনুষ্ঠিত হল বাঁশখালী এসএসসি ’৯৫ ব্যাচ-এর ইফতার ও দোয়া মাহফিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রামের একটি সুনামধন্য ক্লাবে সম্প্রতি এসএসসি ’১৯৯৫ ব্যাচ, বাঁশখালীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাচের সভাপতি ও রহমান মোস্তফা আলম এন্ড কো. এর পার্টনার এরশাদ হোছাইন চৌধুরী। ব্যাচের সাধারণ সম্পাদক, বিশিষ্ট প্রাবন্ধিক ও সংগঠক নুরুল মুহাম্মদ কাদেরের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ আদালতের বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ৯৫ ব্যাচের সদস্য অ্যাডভোকেট শওকত ওসমান।সভায় বক্তব্য রাখেন ৯৫ ব্যাচ বাঁশখালীর সহ-সভাপতি রাশেদুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আবদুল গোফরান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক বাবুল কুমার বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, প্রচার সম্পাদক আবছার কামাল এবং সদস্য প্রফেসর মঈনুদ্দিন, বাবলু কুমার দেব, জয়নুল আবেদীন, মঞ্জুরুল ইসলাম, দেলোয়ার হোছাইন চৌধুরী, আবদুল মোতালেব ও মোহাম্মদ আবদুল আলীম প্রমুখ।মুখ্য আলোচক তার বক্তব্যে বলেন, সব ধর্মেই রোজার বিধান রয়েছে। রোজার মাধ্যমে ধর্মের অপূর্ব মিল ফুটে ওঠে। আজকের এ মাহফিলে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি ধর্মীয় সম্প্রীতির মৌলিকত্বকে প্রকাশ করেছে। আল্লাহ সর্বাবস্থায় মানুষের ভালো-মন্দ আমল দেখেন এবং রোজা সেই মৌলিক শিক্ষার প্রতিফলন।অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page