২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

দ্বাদশ নির্বাচনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র মারাত্মক ঝুঁকিপূর্ণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে ২৩ হাজার ১১৩টিই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ

শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে। আগামী রোববার (৭ জানুয়ারি) ২৯৯টি আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে সারাদেশে মোট ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)।

এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, রাজধানীতে ২ হাজার ১৪৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১ হাজার ২২৫ ভেনুতে ১ হাজার ৬৬৮টি অতিগুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ও ৪৭৮টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে। অর্থাৎ অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ। তবে ভোটাররা যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা জোরদার থাকবে বলেও জানানো হয়েছে।
গাজীপুরের ৫টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে মোট ৯৩৫টি। এর মধ্যে ৫৯৫টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বগুড়ায় সাতটি সংসদীয় আসনের ৯৬৯ কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৬৬২টিকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ও ৩০৭টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page