১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

দোকানিকে মারধরের পর এবার শ্রমিককে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম>>> রাঙ্গুনিয়ায় গেল সপ্তাহে দোকানিকে হত্যার উদ্দেশ্যে মারধরের পর এবার ঐ একই ইউপি সদস্য ও তার সহযোগীকে নিয়ে ইটভাটা ম্যানেজারকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।৩ জুন শনিবার ২০২৩ ইং তারিখে উপজেলার সরফভাটা ইউনিয়ন মিরেরখীল এলাকার মোঃ ইসকান্দরের ছেলে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দিলদার হোসেন ও তার সহযোগী একই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মহরম আলীর বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় গতকাল শুক্রবার লিখিত অভিযোগ শেষে আজ মামলা করেন কেবিডব্লি ইটভাটার ম্যানেজার নোয়াখালী সদরে ৮ নং কালাদরত ইউনিয়নে হাবীবুল্লার ছেলে জবিউল হক রিয়াজ।জবিউল হক রিয়াজ বলেন, আমি উপজেলার সরফভাটা মিরেরখীল এলাকার কেবিডব্লিউ ইটভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অফিসে বসে ইটভাটার হিসাব করতেছিলাম, এ সময় ইউপি সদস্য দিলদার ও মহরম হঠাৎ অফিসে প্রবেশ করে কোনো কথা ছাড়াই ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য বলে। আমি কারণ জিজ্ঞেস করতেই রাগান্বিতস্বরে ইউপি সদস্য দিলদার বলেন, আমাকে থানা থেকে ওসি পাঠিয়েছে। পরে রিয়াজ উত্তরে বলেন, ওসি পাঠালে নিশ্চয়ই পুলিশ সদস্যের সাথে লিখিত নোটিশ দিয়ে পাঠাতেন, কিন্তু আপনি কেন? বলতেই সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে উত্তেজিত হয়ে আমার উপর বেধড়ক মারধর শুরু করেন। এই সময় তারা জোরপূর্বক ইটভাটার ক্যাশবাক্সে থাকা নগদ ৭ লক্ষ ৭৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আমাকে কর্মরত শ্রমিকরা স্থানীয়ভাবে চিকিৎসা দেয়।এদিকে অভিযুক্ত ইউপি সদস্য দিলদার ও মহরমের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনের সংযোগ দেওয়া সম্ভব হয়নি।এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ইউপি সদস্য দিলদার ও তার সহযোগীদের বিরুদ্ধে দুটি অভিযোগ পাওয়া গেছে। আজ তাদের বিরুদ্ধে জবিউল হক রিয়াজ বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করে এবং সাথে এসব ঘটনার ভিডিও দিয়েছে। এছাড়াও নির্ভরযোগ্য তথ্যের সূত্রে জানতে পেরেছি ইউপি সদস্য দিলদার আমার ও প্রশাসনিক অফিসারদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কার্য সাধন করে আসছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে খুব দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ইউপি সদস্য দিলদারের বিরুদ্ধে গেল কয়েকদিন আগেও একই এলাকার স্থানীয় এক দোকানদারকে মেম্বারের বাহিনীসহ হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা নিয়ে মারধরের অভিযোগ উঠে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় সংবাদ নিউজ প্রকাশিত হলে ওই ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় আরও একটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে পরে চট্টগ্রাম জেলা আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page