২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত মাওলানা মুহাম্মদ সেলিম আহমদ ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ চাটখিলে ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন: স্মারকলিপি হস্তান্তর চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ফরিদপুরের নগরকান্দায় বাস-এ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫, আহত কয়েকজন নবাবগঞ্জে কালবৈশাখীর আঘাত,গাছ, ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি রপ্তানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি: ঢাকায় EDD পুনর্বহাল, সিলেটে দ্বিতীয় EDS চালু সুনামগঞ্জে চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত, উদ্বৃত্ত ৩ হাজার বিশ্বাসের জায়গাগুলো কতটা নিরাপদ শিশুদের জন্য কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি গুলিবিদ্ধ ৫
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিস-নেতাকর্মীদের বাসায় হামলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খবরের পর বিক্ষুব্ধ জনতা রাজপথে আনন্দ মিছিল করে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরিফ আহমেদ, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাসভবনে দূর্বৃত্তদের হামলা হয়। গাজী টায়ার কারখানায় হয় অগ্নিসংযোগ। এছাড়া, পূর্বাচল ক্লাবসহ বিভিন্ন আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

নাটোরের কান্দিভিটায় বিক্ষুব্ধ জনতা সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে তৈরী করা বহুল আলোচিত ‘জান্নাতি প্যালেস’ ও তার ভাইয়ের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, জেলা আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-অ‌ফিস ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ও তার ভাইয়ের বাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা শহরের জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতেও দেয়া হয় আগুন। বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সেখানে।

কে‌ন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালীর বাসায় দুর্বৃত্তরা হামলা-ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ ঘটিয়েছে বলে জানা গেছে।

বরগুনায়-১ আসনের সাবেক সংসদ সদস্যের বাসা ভাঙচুর অগ্নিসংযোগ, বরগুনা-২ আসনের সংসদ সদস্যের বাসা ভাঙচুর আওয়ামী লীগ অফিসসহ ১৫ স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর।

সাতক্ষীরা সদর থানা ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে হয়েছে অগ্নিসংযোগ।

পটুয়াখালীতে আওয়ামী লীগের অ‌ফিসে আগুন দেয়া হয়েছে। নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

গাজীপুরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ হয়েছে।

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ে ইউএনও’র বাসভবনে বাড়ি ভাঙচুর হয়েছে। এসিল্যান্ডের গাড়িতে দেয়া হয়েছে আগুন।

জামালপুরে মির্জা আজমের শহরের বাড়ি ও মাদারগঞ্জের বাড়ি ভাঙচুর হয়েছে, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

/এএম

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page