২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

দেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন -প্রীতিলতার আত্মহুতি দিবসে চসিক মেয়র

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> নারীর ক্ষমতায়ন কৌশলের উপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

আজ প্রীতিলতার আত্মহুতি দিবস উপলক্ষ্যে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজিত স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, প্রীতিলতা সমাজ বদলের যে চেতনাকে ধারণ করে সংগ্রাম করেছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন তার কেন্দ্রে আছে নারী সমাজের ভাগ্য বদল। এ কারণে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নারীদের ক্ষমতায়ন ঘটেছে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে। অন্তর্ভুক্তিমূলক এ উন্নয়ন পরিকল্পনার জন্যই ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা।

চট্টগ্রামের বিপ্লবী ইতিহাস তুলে ধরে মেয়র বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার মতো বিপ্লবীদের অবদানে চট্টগ্রাম স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে। আবার পাকিস্তান গঠনের পর আমরা দেখলাম আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর হামলা হচ্ছে। ওরা বলল, সাহিত্যকর্মেও ‘শ্মশান’ লেখা যাবেনা ‘গোরস্থান’ লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য চর্চা করা যাবেনা৷ আমাদের গান, সাহিত্য, বাঙালি পরিচয় ভুলে যেতে হবে। চট্টগ্রামবাসী ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে আবারো যুদ্ধে গেল, স্বাধীন করল স্বদেশ। আজকের শিক্ষার্থীদের উচিৎ চট্টগ্রামের বিপ্লবের ইতিহাস জানা, দেশকে ভালবেসে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হওয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। অধ্যক্ষ শিক্ষক মো. আবু তালেব বেলালের স্বাগত বক্তব্যের পাশাপাশি প্রধান আলোচক প্রফেসর ড. জয়নব বেগম এবং আলোচক প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসনা হোড়, শুভ্রা, জোস্না কায়সার, সাফিয়া ইসলাম ও ফারাহানা ইসলাম রুহি। অনুষ্ঠানে প্রীতিলতার উপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page