১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দেশবন্ধু গ্রুপ ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রি করবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারি বিপণন সংস্থা টিসিবির পাশাপাশি দেশবন্ধু শিল্প গ্রুপ নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, চিনি, ভোজ্যতেল ও কোমল পানীয় ভর্তুকি মূল্যে বিক্রি করবে। আগামীকাল শুক্রবার থেকে শিল্প গ্রুপটি রাজধানীর বিভিন্ন এলাকায় নির্ধারিত খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে ২৫ শতাংশ কম দামে এসব পণ্য বিক্রি শুরু করবে। আগামীকাল রাজধানীর কারওয়ানবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান এই কার্যক্রম উদ্বোধন করবেন। এ এইচ এম শফিকুজ্জামান বাসসকে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আমাদের অনুরোধের প্রেক্ষিতে দেশবন্ধু গ্রুপ ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আমরা অন্যান্য শিল্প গ্রুপকেও ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছি।’ তিনি আশা প্রকাশ করেন আরও অনেক শিল্প গ্রুপ দেশবন্ধুর মতো ভর্তুকি মূল্য পণ্য বিক্রির জন্য এগিয়ে আসবেন। রাজধানীর মতিঝিল, সচিবালয় এলাকা, কারওয়ানবাজার, প্রেসক্লাব, কলমিতলা মার্কেট, বিজয় স্বরনী এলাকা, জিরো পয়েন্ট ও নিউমার্কেট এলাকায় দেশবন্ধু গ্রুপ নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য ট্রাকসেলের মাধ্যমে বিক্রি করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page