৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বায়েজিদে ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

দেবীদ্বারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন চাকরির পিছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলতে হবে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা >>> 
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে যুব শোভাযাত্রা, শপথবাক্য পাঠ, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. রায়হানুল ইসলাম, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক জিএস (১৯৭৪-১৯৭৫ইং) ও সংগঠক আব্দুল আউয়াল ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া বেগম।
এছাড়াও বক্তব্য রাখেন, যুব উন্নয়নের প্রশিক্ষণ ও ঋন গ্রহন করে সফল উদ্যোক্তা মিতা বেগম, আবুল কাশেম ও রমিজ উদ্দিন। এসময় ১৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঋনের থেকে বিতরন করা হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিভিন্ন সংগঠক এসময় উপস্থিত ছিলেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ তার স্বাগতিক বক্তব্যে বলেন, দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে। ১৯৯১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব যুব ফোরামে অংশগ্রহনকারী তরুণদের দাবীর প্রেক্ষিতে এবং তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদযাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, আগামীর স্বনির্ভর বাংলাদেশ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে। চাকরির পিছনে না ছুটে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলতে হবে। তাহলে নিজেদের উপার্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।তিনি প্রতিপাদ্যের প্রযুক্তি নির্ভর যুবশক্তির বিষয়টি সামনে এনে আরও বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের যুবকদের প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করেন, আপনারা প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারেন। দক্ষতা থাকলে আজকাল দেশে বসেও আমেরিকা ও বিভিন্ন উন্নত রাষ্ট্রে অনলাইনে চাকুরীর সুযোগ রয়েছে।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরণের ছবি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page