১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বার উপজেলার জয়পুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক জমি সংক্রান্ত ভ্রাতৃকলহের জেরে প্রায় এক বছর ধরে সংস্কার কাজ বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত ৮টি গ্রামের শত শত মানুষ সংক্ষিপ্ত এই সড়ক ব্যবহার থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আহামুদ্দিন সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এই সংযোগ সড়কটি ফতেহাবাদ ইউনিয়নের আসানপুর সড়ক হয়ে ৪ নং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার সড়কের সঙ্গে যুক্ত। কিন্তু জয়পুর গ্রামের আজিজ সরকার বাড়ির পারিবারিক বিরোধের কারণে দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়ন কাজ বন্ধ রয়েছে।মো. শামমিয়া সানু মেম্বার বলেন, সড়কটি তার ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে নির্মাণ হচ্ছে এবং সড়কের জন্য আরো অতিরিক্ত জমি নেওয়ার প্রয়োজন হলে তাও আমি দিতে রাজী, কারন সড়কের দু’পাশের জমির মালিক আমি নিজেই, তবে বাড়ির দেয়াল ভেঙ্গে নয়। তিনি আরো বলেন, দু’জন ব্যাক্তি আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিল, আমি চাঁদা না দেয়ায় ওরা এলাকার লোকজন এবং সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করে আমার সম্মান হানী করেছে।তিনি আরও জানান, সড়কের উত্তর পাশে তার ২ শতক ৬০ পয়েন্ট জমি রয়েছে, যা পারিবারিক বিরোধের কারণে অন্যের দখল হয়ে আছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতে অভিযুক্তরা হাজির হয়ে জমি ছেড়ে দেয়ার অঙ্গীকার করলেও ওরা দখল ছাড়ছেনা।সানু মেম্বারের চাচাতো ভাই অরুন সরকার জানান, তথ্য গোপন করে আমাদের পারিবারিক ইজমালিক সম্পত্তি থেকে মফিজুল ইসলাম’র সাথে সানু মেম্বার- আমার এবং সানু মেম্বারের আপন ভাই খালেক সরকারের সামনের সাড়ে ৪ শতক জমি বিনিময় দলিল করে সমস্যা সৃষ্টি করেছেন। ওই ঘটনায় আমাদের দুই পরিবারের নারী-পুরুষসহ ৯জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেছেন।অপরদিকে স্থানীয় বাসিন্দা ও প্রবাসী সুলতান আহমেদসহ কয়েকজন অভিযোগ করেন, সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙে দিলে সড়কটি সোজা ও সুন্দর করা সম্ভব। দেয়াল না ভাঙ্গায় উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে তারা দাবি করেন। তারা আরো জানান, সড়কটির সৌন্দর্যবর্ধনে এলাকাবাসী মানব বন্ধন করেও কোর প্রতিকার পায়নি।সড়ক সংস্কারে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ‘খান এন্টার প্রাইজ লিমিটেড’র স্বত্ত্বাধিকারী মো. সফিউল্লাহ বলেন, জয়পুর সড়ক সংস্কার কাজটি ১০ ফুট প্রসস্তে ৮৩৭ মিটার দৈর্ঘ্য। প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ টাকা। সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় জায়গা রয়েছে, স্থানীয় কিছু লোক আমার উপর চাপ প্রয়োগ করছেন,- সানু মেম্বারের বাড়ির দেয়াল ভেঙ্গে সোজা করে সড়ক সংস্কার করতে। তবে জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকায় তিনি হস্তক্ষেপ করতে পারছেন না। এর পরও দেয়াল না ভেঙ্গেও সড়ক সংস্কার করা সম্ভব।দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, পারিবারিক বিরোধের কারণেই সড়ক সংস্কার আটকে আছে। জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং বিতর্কিত জায়গাটি খাস জমি নয়, ব্যাক্তি মালিকানাধীন। জমির মালিক এবং স্থানীয়রা সমজোতায় গেলে সড়ক সংস্কারে কোন সমস্যা থাকার কথা নয়

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page