২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার রাষ্ট্রপতি নির্বাচনের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল, প্রত্যাশা সুখী-সমৃদ্ধ বাংলাদেশের বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড উল্লম্ফন: নেপথ্যে মার্কিন বন্ডের সুদহার হ্রাস অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড
আন্তর্জাতিক:
ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি
     
             

দেবিদ্বারে স্কুল শিক্ষকের আপ‌ত্তিকর ভি‌ডিও ধারন ও জোরপূর্বক অর্থ আদায়:…. হানিট্রাপ খ্যাত নারী লাইলি কারাগারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবিদ্বারে ফাঁদে ফেলে এক স্কুল শিক্ষককে নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগে লাইলি আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) ভুক্তভোগী শিক্ষক মোকবল হোসেন অভিযুক্ত লাইলি আক্তারকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত ৩ নারী ও ৫ পুরুষের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। লাইলি আক্তার উপজেলার ঘোষঘর গ্রামের আব্দুর রশিদ মিয়ার মেয়ে।মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী মোকবল হোসেনের এক আত্মীয়ের সঙ্গে লাইলি আক্তারের আ‌র্থিক লেন‌দে‌নের বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার কথা বলে গত সোমবার (৬ এপ্রিল) আসরের নামাজ শেষে দেবিদ্বার পৌর এলাকার ভাড়া বাসায় তাকে ডেকে নেন লাইলি। সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন নারী-পুরুষ তাকে জিম্মি করে।অভিযোগে বলা হয়, তারা তাকে জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতিতে ফেলে ভিডিও ধারণ করে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে তার কাছ থেকে ৭ হাজার টাকা এবং মোবাইল ফোনের মাধ্যমে তার আত্মীয়ের কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা আদায় করা হয়। পরে আরও ১ লাখ টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।ঘটনার একটি ভিডিও ধারন ক‌রে তাৎক্ষ‌ণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চ‌ক্রের সদস‌্যরা।খবর পে‌য়ে লাইলীর বাসায় তাৎক্ষণিক অভিযান চালায় পুলিশ। এ সময় লাইলি আক্তারকে গ্রেপ্তার এবং ভুক্তভোগী শিক্ষককে উদ্ধার করা হয়।এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইলি আক্তারের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, তিনি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত এবং প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করে অর্থ আদায় করতেন।তবে লাইলি আক্তার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভুক্তভোগী শিক্ষকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আ‌ছে। বাসায় ডে‌কে তার কা‌ছে পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে।দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গোপ‌নে ধারন করা এক‌টি ভাইরাল ভিডিওর সূত্র ধরে তাৎক্ষ‌ণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও শিক্ষক‌কে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় লাইলী‌কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page