১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

দেড় দশকে নারীর ইতিবাচক পরিবর্তন এসেছে কিন্তু সেটা টেকসই নয় : পরিকল্পনা মন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত দেড় দশকে নারীর ইতিবাচক পরিবর্তন এসেছে, কিন্তু পরিবর্তনটা টেকসই নয়। যেকোনো সময় এর ওপর একটা চাপ আসতে পারে।বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে মেয়েদের শিক্ষা প্রসারের লক্ষ্যে আজ রাজধানী বনানীস্থ হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক জাতীয় পর্যায়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন,দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আবার গ্রামের এই মানুষগুলো অধিকাংশই দারিদ্র্যসীমার কাছাকাছি অবস্থান করে। তাদের মধ্যে নারীর উন্নয়নের বিষয়টি তুলে ধরতে এবং এই বিষয়ে কাজ করতে হবে।পরিকল্পনামন্ত্রী বলেন, দারিদ্র্যের বেড়া ভেঙ্গে তাদের মূল ধারায় নিয়ে আসতে হবে। তবে এ ক্ষেত্রে আশার কথা হলো দেশের মানুষের মাঝে সম্পদ শেয়ার করার মানসিকতা বেড়েছে।বিশেষ অতিথির বক্তব্যে সাবেক গর্ভনর প্রফেসর ড. আতিউর রহমান বলেন, শিক্ষা হলো সভ্যতায় পৌঁছানোর মহাসড়ক। সেখানে প্রয়োজন গুণগত শিক্ষা। কিন্তু আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে পারিনি।জলবায়ু পরিবর্তনজনিত সংকটের কারণে নারীদের শিক্ষায় পিছিয়ে পড়ার বিষয়টি পাঠ্যক্রমে আনতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন কোনো সম্ভাব্য সংকট নয় বরং এই মুহূর্তের সংকট। যদিও এই সংকটের কারণ বাংলাদেশ নয় তারপরও এর প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে। জলবায়ু প্রভাবজনিত বা মানবসৃষ্ট এই দুর্যোগে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।মালালা ফান্ড-এর সহযোগিতায় পপি, ডিআরআরএ ও সিডিএফ সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এই সম্মেলনে পপি’র নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ্ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ডিআরআরএ-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালালা ফান্ড বাংলাদেশ-এর ইন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোশারফ তানসেন। এছাড়াও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,এই সম্মেলন থেকে থেকে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে বিপর্যস্ত অঞ্চলসমূহে মেয়েদের শিক্ষা প্রসারের বাঁধা ও এক্ষেত্রে বিভিন্ন সুপারিশমালা উঠে আসে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page