এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শারদীয় দুর্গাপূজা নির্বিগ্নে ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় এবার ৩১টি মন্ডপে পূজা উদযাপনে কাজ করছে সনাতনী ধর্মাবলম্বীরা।সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সেনাবাহিনীর টহল দল পূজা উদযাপন কমিটি এবং মালাকারদের সাথে সৌজন্য সাক্ষাত করে তাদের সহযোগিতার কথা জানিয়েছেন।প্রত্যন্ত এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করায় জনমনে স্বস্তি ফিরেছে।এছাড়াও পরির্দশনের সময় চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী, ক্যাসিনো পরিচালনাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুর্বের থেকে আরও কঠোরভাবেভাবে আইন প্রয়োগ করতে সরকার বদ্ধ পরিকর। তাই কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না ।


মন্তব্য