১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায়
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

দুই দিনের ব্যবধানে রাঙ্গুনিয়ায় আবারও যুবকের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):>>>

রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর গাবতল এলাকার রাস্তার পাশ থেকে মোঃ আল-আমিন নামের (৩৫) বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশের সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি গাজীপুর শ্রীপুর উপজেলার নারায়নপুর গ্রামের মোঃ শহিদ ইসলামের ছেলে।শনিবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রাম রাঙামাটি সড়ক গাবতল একালার এন ডি ই কোম্পানি লিমিটেড এর রাস্তার পূর্বপাশে লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।উদ্ধার হওয়া লাশটির ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ইসলামপুর গাবতলা এলাকা থেকে আমরা লাশটি উদ্ধার করেছি, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা নাকি হত্যা আমরা বলতে পারছি না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলেই জানা যাবে।গেল দুই দিন আগে সেলিমা কাদের চৌধুরী কলেজের পাশ থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাত যুবকের লাশ। পরপর এই ধরনের ঘটনায় রাঙ্গুনিয়া সাধারণ জনগণের মাঝে ভীত সম্ভ্রস্ত সৃষ্টি হয়েছে।এদিকে, গত ১৩ জুলাই বৃহস্পতিবার উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে। তার নাম মো. জাহাঙ্গীর (৩৫)। তিনি পটিয়া পূর্ব মনসা ৭নং ওয়ার্ড়ের মনসা এলাকার জহির আহমদের ছেলে।বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নূরুল ইসলাম বলেন, শুক্রবার পটিয়া থেকে এসে উনার পরিবার লাশের শনাক্ত করেন। পরে একটি হত্যা মামলা নেওয়া হয়। যদি তারা লাশটি নিতে চায় আদালতের মাধ্যমে নিতে পারবেন।জাহাঙ্গীরের মামা জালাল উদ্দীন বলেন, জাহাঙ্গীর পেশায় একজন চটপটি দোকানদার। ৮ বছর আগে তিনি বিবাহ করেছেন। তার একটি কন্যা সন্তান রয়েছে। গত মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মোবাইলে একটি কল আসলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হন। এর পর থেকে জাহাঙ্গীরের মোবাইল ফোন বন্ধ।উল্লেখ্য, গত বুধবার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৈয়দ সেলিমা কাদের চৌধুরী কলেজের পাশে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য পাঠায় শেষে অজ্ঞাত হিসেবে উদ্ধার করে আঞ্জুমানে বেওয়ারিশ ফাউন্ডেশন কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমান দুইদিন লাশের কোন খবর না পাওয়ায় তাঁরা লাশটি দাফন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page