১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

দীর্ঘ ৪৫ বছর ধরে  একই গ্রেডের চাকরি, বৈষম্য থেকে মুক্তি পেতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে বান্দরবানে অবস্থান কর্মসূচি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোহাম্মদ সোহেল রানা, বান্দরবান  প্রতিনিধি >>> পশু হাসপাতালসহ সরকারের বিভিন্ন দপ্তরের সমপর্যায়ের কর্মচারীরা ইতোমধ্যে পদোন্নতি পেলেও স্বাস্থ্য সহকারীরা এখনো পুরাতন ১৬তম গ্রেডেই আটকে আছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক— এমন মন্তব্য করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।মঙ্গলবার (৮ জুলাই) সকালে বান্দরবান জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে জেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে বক্তারা বলেন,১৯৭৯ সাল থেকে ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কার্যক্রমের আওতায় আমরা দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। অথচ দীর্ঘ ৪৫ বছর ধরে আমরা একই ১৬তম গ্রেডে কর্মরত রয়েছি।বক্তারা আরও বলেন, পশু হাসপাতালসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সমমর্যাদার কর্মচারীরা ইতিমধ্যে পদোন্নতি পেয়ে উচ্চ গ্রেডে উন্নীত হলেও স্বাস্থ্য সহকারীরা এখনো অবহেলিত। আমরা ইন-সার্ভিস ডিপ্লোমাধারী হয়েও আমাদের যথাযথ মর্যাদা পাচ্ছি না। তাই অবিলম্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ডিপ্লোমাধারী হিসেবে স্বীকৃতি দিয়ে ১১তম গ্রেডে উন্নীত করার দাবি জানাচ্ছি।পাশাপাশি কেন্দ্র ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্যও জোর দাবি জানান তারা।এই দাবিগুলোর মধ্যে রয়েছে: ১. ১১তম গ্রেডে উন্নীতকরণ,২. পদোন্নতির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন,৩. স্বাস্থ্য সহকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ,৪. জনবল সংকট পূরণ,৫. বেতন বৈষম্য দূরীকরণ,৬. ইপিআই কার্যক্রমে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, বান্দরবান জেলা শাখার আহ্বায়ক রমিজ উদ্দিন, সদস্য সচিব উখ্যসিং খিয়াং, সদস্য সুজলা চাকমা, সৈয়দ খালিদ মাহমুদ প্রমুখ। এছাড়া শতাধিক স্বাস্থ্য কর্মী কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page