১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

দিরাইয়ে ২ দিনব্যাপী সাহিত্য মেলা উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে দুই দিনব্যাপী সাহিত্যমেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সাহিত্য প্রেমীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়।পরে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করা হয়।বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যকদের সৃষ্টি কর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এই সাহিত্য মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন।এরপর উপজেলা গণমিলনাতন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র সভাপতিত্বে ও শিক্ষক মনিকা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই সরকারী উচ্চ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, ভাটিবাংলা বাউল একাডেমির সাধারণ সম্পাদক শাহ আব্দুল তোয়াহেদ, প্রভাষক ও সাহিত্যিক রফিকুল ইসলাম, বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক দ্রুপদ চৌধুরী নূপুর, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমূখ।অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মোঃ নরুল হুদার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম।অনুষ্ঠানের ২য় পর্বে দিরাই উপজেলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ পাঠ করেন শুকুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী।লেখক ও বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাসের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আল আজাদ, বিশপতি রায় প্রমুখ। প্রবন্ধ পাঠ আলোচনা সভায় দিরাই’র সাহিত্য ও সংস্কৃতি প্রবন্ধে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসেনি বলে জানান বক্তারা এবং তা সংযুক্তির দাবী রাখেন।এরপর লেখক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শাবিপ্রবির বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ড.শরদিন্দু ভট্টাচার্য। বিকেল চারটায় শুরু হয় সাহিত্য পাঠ ও সাহিত্য আড্ডা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page