২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দিরাইয়ে সাংবাদিক জাকারিয়ার উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সাংবাদিক সমাজের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের আরামবাগ এলাকায় দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ছোট ভাই জাকির হোসেন জুহানের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একদল সন্ত্রাসীরা দাড়াঁলো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক রওনক আহমদ বখতের সভাপতিত্বে এ সময় বক্তব্যে রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি রেজাউল করিম দৈনিক গণমুক্তির প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল,ইউএনবির প্রতিনিধি অরুণ চক্রবর্তী,দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাসান চৌধুরী,চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি এড. এআর জুয়েল,খবরপত্রের প্রতিনিধি হোসাইন মোহাম্মদ শাহিন,দৈনিক জালালাবাদের প্রতিনিধি মো. জসিম উদ্দিন,দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহীদুল,দৈনিক ম্যাসেঞ্জারের প্রতিনিধি দ্বিপাল ভট্রাচার্য্য,দৈনিক যায়যায়দিনের শাল্লা উপজেলা প্রতিনিধি দিলোয়ার হোসেন,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মো. আব্দুল বাছিত,দৈনিক আই বার্তার শাল্লা উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম ও নুর উদ্দিন আহমদ প্রমুখ।সাংবাদিক নেতারা বলেন,জরালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকের পরিবার ভূমিদান নিয়ে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যানের পরিবারের সাথে পূর্ববিরোধের জেরে গত ৪ সেপ্টেম্বর দৈনিক ভোরের কাগজের দিরাই উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফকে প্রাণে হত্যার হুমকি দেন চেয়ারম্যান তার সহোদরগন। এ নিয়ে ঘটনার দিন সন্ধ্যায় সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার আপন ছোটভাই জাকির হোসেন জুহানের দিরাই পৌরশহরের আরামবাগের বাসায় ঢুকে উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলের নেতৃত্বে,তার সহোদর নবেল মিয়া,মেহেরাব হোসেন রুনেল ও রায়হানসহ ৮/১০জনের একটি সন্ত্রাসী দল সাংবাদিক জাকারিয়া ও তার ভাইকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করলে ও হামলার মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন জুয়েলসহ সকল আসামীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের স্বরাষ্ট্রমস্ত্রী ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page