২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

দিরাইয়ের তাড়ল ইউপি সদস্য বাবুল দাসের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> জমিতে ধান কাটার প্রতিবাদ করায় সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ভাঙ্গাডহর গ্রামের হরেন্দ্র কুমার দাসের ছেলে বাবুল চন্দ্র দাসকে একই গ্রামের একাধিক মামলার আসামী সন্ত্রাসী দুলন মিয়া ও রইছ আলী গংরা লোহার রড ও দাড়াঁলো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হাত পা ভেঙ্গে গুরুতর আহত করার ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর ১২টায় তাড়ল ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীর ব্যানারে দিরাই উপজেলা সদরের থানা পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় বক্তব্য রাখেন,সুষেন চন্দ্র দাস,কালীপদ মজুমদার,বাবুল চৌধুরী,মিন্টু দাস,কানাই লাল দাস,সাবেক ইউপি সদস্য কবিন্দ্র চন্দ্র দাস,আব্দুল্লাহ মিয়া,যীশু চন্দ্র দাস,ঝুনু তালুকদার,প্রদীপ পুরকায়স্থ,ল্টিন চন্দ্র দাস,কবিন্দ্র চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন,গত ২৩ ফেব্রুয়ারী ভাঙ্গাডহর গ্রামের হরেন্দ্র কুমার দাসের ছেলে ইউপি সদস্য বাবুল চন্দ্র দাসের হাওরে বোরো জমিতে একই গ্রামের মৃত নন্দা উল্ল্যাহ”র ছেলে রইছ আলী ও রইছ আলীর ছেলে সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী দুলন মিয়ার নেতৃত্বে ১০/১২ জন মিলে জমির হালি কেটে নেওয়ার প্রতিবাদ করায় বাবুল চন্দ্র দাসকে কুপিয়ে ও পিঠিয়ে হাত পা ভেঙ্গে গুরুতর আহত করে।তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করা হলেও তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,তবে বর্তমানে তার অবস্থা গুরুতর বলে বক্তারা মানববন্ধনে জানান। এ ঘটনায় আহত ইউপি সদস্য বাবুল চন্দ্র দাস বাদি হয়ে গত ১ (পহেলা) মার্চ রইছ আলী ও তার ছেলে দুলন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩জন আসামী করে দন্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ও ৩৪ ধারায় দিরাই থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলা নং- ০১। বক্তারা বলেন এই কুখ্যাত সন্ত্রাসী দুলন মিয়ার অত্যাচার নির্যাতনে গ্রামের অনেক সংখ্যালঘু পরিবার ঘরছাড়া হয়েছে। সন্ত্রাসী দুলন মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলা থেকে শুরু করে নারী নির্যাতন মামলাসহ একাধিক মামলা রয়েছে।অবিলম্বে এইসব সন্ত্রাসী দুলন মিয়া ও তার পিতা রইল আলীসহ অজ্ঞাত আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।অন্যতায় আগামী দূর্বার আন্দোলন গড়ে তোলার ও হুশিয়ারী উচ্চারন করেন বক্তারা।

সুনামগঞ্জ প্রতিনিধি ১৩.০৩.২০২৪

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
সুনামগঞ্জের বাঁশতলা ও বাগানবাড়ি এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ
দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের বিল লীজ নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দিরাইয়ের ছাদিরপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০
কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত
মানবিক মানুষ হওয়াই শিক্ষার মূল লক্ষ্য ডিসি জাহিদুল
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

You cannot copy content of this page