৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে গ্রেপ্তার 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিনাজপুর সদর প্রতিনিধি মোঃমোমিনুল ইসলাম

বিভিন্ন সূত্রে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত এক প্রকার চক্রে তথ্য পাওয়া যায়। তথ্য পাওয়া মাত্রই সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়ের নির্দেশনা ও তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকশ দল এসবিতে কর্মরত ভুয়া পুলিশ পরিচয় দানকারীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আব্দুল্লাহ-আল-মাসুমের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন এর পরিকল্পনা ও নেতৃত্বে অফিসার ইনচার্জ কোতয়ালী থানা জনাব মোঃ তানভীরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ, এসআই (নিঃ) মোঃ শামীম হক, এসআই (নিঃ) ইন্দ্রমোহন রায়, এসআই (নিঃ) মোঃ দুলু মিয়া এবং কোতয়ালী থানার অফিসার ও ফোর্সের অংশগ্রহণের অভিযান শুরু হয়। অভিযানে মোট ০১জন গ্রেপ্তার হন এবং একই সাথে উক্ত আসামির নিকট হতে ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী সহ সারা বাংলাদেশ তাদের প্রতারণার জাল বিস্তার করে। তারা পাসপোর্ট, ভেরিফিকেশন সেবা প্রত্যাশীদের নিকট ভুয়া এসবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা গ্রহণ করে। তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ অভিযান দলটির দিনাজপুরের বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোঃ আসিকুর ইসলাম আশিক(২৬) , পিতা মোঃ মোসলেম উদ্দিন, সাং-হরিহরপুর (কাউয়াপাড়া) থানা – কোতোয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি E- passport Bangladesh volunteer group এ যুক্ত হয়ে গ্রুপে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে তাদের ফেসবুক একাউন্ট ও পাসপোর্ট আবেদন পত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভূয়া এসবি/ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজেটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে তারা মোবাইল একাউন্টে ২০০০/৩০০০ টাকা দাবি করে। তার কথায় বিশ্বাস করে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তার দেওয়া নগদ, রকেট, বিকাশ একাউন্টে সরল বিশ্বাসে টাকা প্রেরণ করেন। তিনি দফায় দফায় এরূপ টাকা দাবি করতে থাকে। টাকা গ্রহণ শেষে মোবাইল নাম্বারটি ব্লক করে দে। ধৃত আসামির বিরুদ্ধে ইতোমধ্যে খালেদুর রহমান তামিম, পিতা – খলিলুর রহমান, সা়ং-দুর্বলা, থানা+ জেলা- ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে ০১৭৮০-৪৮৮৭৭৯, ০১৭১৭-৬৬২৭০মোবাইল নাম্বার ধারীকে অজ্ঞাত আসামী হিসেবে উল্লেখ্য করা হয়। যার ধৃত আসামির নিকট হইতে উদ্ধার করা হয়।উক্ত বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে জানা যায় যে, ধৃত আসামী মোঃ আশিক এভাবেই দীর্ঘদিন হতে সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে এবং পুলিশ ভাবমূর্তিকে নষ্ট করে প্রতারণা করে আসছে। আসামি আশিক নামে বেনামে অনেক সিম সংগ্রহ করে এবং অন্য নামীয় সিমে বিকাশ, নগদ, রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করে থাকে। এছাড়া বিকাশ, নগদ, রকেটসহ অন্যান্য অসংখ্য সিম কার্ড ব্যবহার করে। যাহার মধ্যে কয়েকটি সিম উদ্ধার করা হয়। তার নগদে স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, ধৃত আসামি গত ০৬(ছয়) মাসে নগদ একাউন্টের মাধ্যমে প্রায় ১১,০০,০০০/-(এগার লক্ষ) টাকা এবং ডাচ বাংলা রকেটের মাধ্যমে ১,২২,০৯৪/-(এক লক্ষ বাইশ হাজার চুরানব্বই) টাকা আত্মসা ৎ করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তার মোবাইলে ব্যবহৃত সিম নম্বরে IMME চেক করিলে ৩০/৪০ টি মোবাইল নম্বর পাওয়া যায়।উক্ত বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা নং ৭৪/৫৯৩, তারিখঃ ২৬/০৭/২০২৩ খ্রিঃ, ধারা-১৭০/৪০৬/৪১৯/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক রুজু করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ
জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

You cannot copy content of this page