৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দায়িত্ব পালনে রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ডেক্স রিপোর্ট 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি বলেন, রাঙ্গুনিয়াবাসীর দোয়া-আশীর্বাদ ছিল বলেই আমি পরপর চারবার মন্ত্রী সভায় শপথ নিতে পেরেছি। আপনাদের ভালবাসা না থাকলে এটা কোনদিন সম্ভব হত না। এবারে প্রধানমন্ত্রী আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন এবং আমি যেন পূর্বের মত এখানেও সফল হতে পারি সেজন্য দোয়া করবেন।পররাষ্ট্রমন্ত্রী আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত রাঙ্গুনিয়ায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন ও দোয়া কামনা করেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে এখানে প্রায় ৭০ শতাংশ ভোটার ভোট দিয়েছে, তার মধ্যে প্রায় ৯০ ভাগ ভোট নৌকায় পড়েছে। আপনারা নির্ঘুম রাত কাটিয়ে, গ্রামে-গ্রামে উঠোন বৈঠক করে ভোটের আমেজ তৈরি করেছেন। এমনকি মহিলারা পর্যন্ত মানুষকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।মন্ত্রী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের দুয়ারে গিয়ে নৌকায় ভোট দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আপনাদের প্রচারের ফলেই নির্বাচনে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনাদের এমন ভালবাসায় আমি অভিভূত এবং কৃতজ্ঞ। তিনি বলেন, এখন সময় এসেছে দেশের মানুষের জন্য কিছু করার। কাজেই সকল নেতাকর্মী পূর্বের মতো জনসেবায় কাজ করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস
রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা

You cannot copy content of this page