১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তৃণমূল সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করতে হবে ……. বিচারপতি সিকদার মকবুল হক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> জুলাই আগস্টের গণঅভ্যূত্থানে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি ঐক্যবদ্ধ না থাকলে সেই বাংলাদেশ আবার অতিতের দিকে ফিরে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিচারপতি সিকদার মকবুল হক। তিনি বলেন, সকল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশে প্রতিটি মানুষকে দেশপ্রেমিক হতে হবে। এখানে কলম যোদ্ধাদের সাহস করে সত্য উচ্চারণ ও লিখতে হবে। তিনি আরো বলেন, তৃণমূলের সাংবাদিকরা নানাভাবে বঞ্চিত। তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। তারা যেন তাদের ন্যায্য পাওনা পায় সেটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তিনি আরজেএফ’র সদ্য প্রয়াত অর্থ সম্পাদক ফারুকুল ইসলামসহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
৭ আগস্ট বৃহস্পতিবার, বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কেমন বাংলাদেশ আমাদের প্রত্যাশা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এস. কে. এইচ চৌধুরী শাহীন, ফর এভার বরিশাল এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এড. ড. মোবারক হোসাইন, ম্যারেজ সল্যুশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভ, মদিনা ট্রাভেলস এর চেয়ারম্যান মাওলানা মফিজুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট খান চমন-ই এলাহী, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক চৌধুরী মঞ্জুর রাহী, আরজেএফ’র সিনিয়র যুগ্ম মহাসচিব সাজ্জাদ আলম খান সজল, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মিলন মল্লিক, আরজেএফ’র সাহিত্য ও প্রচার সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী মোঃ জহিরুল ইসলাম, ঢাকা মহানগর আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, আরজেএফ’র দপ্তর সম্পাদক নবাব সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ আলম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, আইকনের নির্বাহী পরিচালক মোঃ হানিফ, বিশ্ব সমাজসেবক হুমায়ুন পাটোয়ারী, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, লায়ন মনোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, মোঃ শাফিউর রহমান কাজী, ভারপ্রাপ্ত অর্থ সচিব মোঃ মনোয়ারা বেগম, মোঃ মাসুদ আলী, ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুব আরা দুলু, রাজু আহমেদ সুজন, মহিলা বিষয়ক সম্পাদিকা উর্মী রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিচারপতি সিকদার মকবুল হক, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ ১০জনকে স্মারক সম্মানান প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page