১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১ শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তুরস্ক ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনে প্রস্তুত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আন্তর্জাতিক ডেস্ক >>> রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির আওতায় ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রস্তুত তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত দেশটির নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনীও মোতায়েন করতে রাজি আঙ্কারা। তবে শুধু রাশিয়া অনুমতি দিলেই তারা সেনা মোতায়েন করবে।এর আগে, গত সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকজন ইউরোপিয়ান নেতার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন। এর এক সপ্তাহ আগে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি সম্ভাব্য চুক্তির ঘোষণা দেন।ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে, কিন্তু দেশটিতে আমেরিকার সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেন।তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সামরিকভাবে ইউরোপীয় দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে, কারণ তারা সেখানে আছে। অবশ্য তিনি সার্বিক সহযোগিতার কথা বলেন।ট্রাম্প এ সময় পুতিন-জেলেনস্কির মধ্যে সরাসরি সাক্ষাতের ইঙ্গিত দেন, এরপর তারা তিনজন এক বৈঠকে মিলিত হবেন। তবে ক্রেমলিন এই প্রস্তাবটি এখন পর্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরব চলতি সপ্তাহে বলেছেন, যে কোনো বৈঠকের জন্য ধীরে ধীরে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়।ট্রাম্পের উদ্যোগকে তুরস্ক সমর্থন করে। ওই সূত্র বলেছে, তুর্কি কর্মকর্তারা বছরের পর বছর পুতিন ও জেলেনস্কির মধ্যে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা করে আসছেন।সূত্রটি আরো জানিয়েছে, যদি পরিকল্পনায় সরাসরি জড়িত থাকে তাহলে চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনে শান্তিরক্ষী সেনা মোতায়েনের জন্য আঙ্কারা প্রস্তুত। তবে মস্কোর অনুমোদন প্রয়োজন হবে।গত সপ্তাহে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ ‘কোয়ালিশন অফ দ্য উইলিং’ শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে একই ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইউক্রেনে যেকোনো শান্তি মিশনকে তার দেশ সমর্থন করবে।তবে অন্য একটি সূত্র থেকে জানা যায়, মস্কো ইউক্রেনে সরাসরি ন্যাটোর উপস্থিতি সহ্য করবে না। এক্ষেত্রে আঙ্কারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে সেনা মোতায়েন করতে পারে। প্রাথমিকভাবে কৃষ্ণসাগরে তুরস্ক তার ফোর্স মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page