২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন শুরুর দাবিতে লালমনিরহাটে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফারুক হোসেন আদিতমারী প্রতিনিধি (লালমনিরহাট) >>> আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে লালমনিরহাট মিশন মোড় চত্বরে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে জেলার সাংবাদিক বৃন্দ অংশ নেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে “জাগো বাহে, তিস্তা বাঁচাই” এবং “তফসিলের আগে তিস্তা প্রকল্পের কাজ শুরু করো” শ্লোগানে মুখর করে তোলেন ।বক্তারা বলেন তিস্তা নদী শুধু উত্তরবঙ্গের নয়, এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণ এই নদী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে হয়েছে। এর নদীতে মানুষ জীবিকা হারানোর ঝুঁকিতে রয়েছে। শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে মরুভূমির মতো হয়ে যায়, আর বর্ষায় প্রবল স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, ফসল ও জমি নষ্ট হয়ে যায়। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে এখনই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি। সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে— জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রকল্পের কাজ শুরু করতে হবে।তিস্তা বাঁচানো মানে উত্তরবঙ্গের কৃষি, জীবিকা ও পরিবেশকে রক্ষা করা।” তারা তিস্তা নদী রক্ষায় একটি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, “তিস্তা বাঁচাতে শুধু প্রকল্প নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আন্তঃদেশীয় সহযোগিতা।”মানববন্ধনে বক্তারা তিস্তা মেগা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, নদীর দুই তীরের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং নদী খনন কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা ও উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ ।মানববন্ধনের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর বিভাগীয় সভাপতি এস. আর. শরিফুল ইসলাম রতন এবং পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি গোলাপ হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কালিগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।বক্তারা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উত্তরবঙ্গের জনজীবন ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে বলেন, এখনই যদি কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে তিস্তা হারাবে তার অস্তিত্ব, আর মানুষ হারাবে তাদের জীবন ও জীবিকা

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page