২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা জেলা প্রশাসকের জমি সংক্রান্ত বিরোধের জের: সাতকানিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সুমন মিয়া জেলা প্রতিনিধি,লালমনিরহাট >>> রোববার (৫ অক্টোবর ২০২৫খ্রি.) সকাল থেকে লালমনিরহাট জেলাজুড়ে “তিস্তা মহা পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়ন” দাবিতে এক পদযাত্রা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন, লালমনিরহাট জেলা শাখা।জেলা শহরের শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য পদযাত্রাটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর কি একটি স্মারকলিপি প্রদান করা হয়।সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদী শুধু উত্তরাঞ্চলের প্রাণ নয়, এটি বাংলাদেশের কৃষি, জীববৈচিত্র্য ও অর্থনীতির সাথে গভীরভাবে যুক্ত। অথচ নদীটি আজ শুকিয়ে গেছে, হাজার হাজার পরিবার জীবিকা হারিয়ে দারিদ্র্যের কষাঘাতে ভুগছে। তারা অভিযোগ করেন, বহুদিন ধরে ঘোষিত ‘তিস্তা মহা পরিকল্পনা’ এখনো বাস্তবায়নের অপেক্ষায়, যা এই অঞ্চলের মানুষদের প্রতি অন্যায়।বক্তারা আরও বলেন, উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনা, তীররক্ষা, খনন, সেচব্যবস্থা উন্নয়ন, এবং জলাধার পুনর্গঠনের মাধ্যমে তিস্তা অঞ্চলে কৃষি, মৎস্য ও পরিবেশ পুনরুজ্জীবিত করা সম্ভব।পদযাত্রায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল তিস্তা রক্ষার নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড—“তিস্তা বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে”, “তিস্তা নদীকে মরতে দেব না”, “তিস্তা মহা পরিকল্পনা এখনই বাস্তবায়ন করো”।কর্মসূচি শেষে সংগঠনের নেতারা বলেন, সরকারের কাছে তাদের একটিই দাবি—তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে এখনই দৃশ্যমান পদক্ষেপ নিন, নইলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঈদের ছুটিতে দেশে এসে নিভে গেল দুই প্রবাসীর জীবন, রাঙ্গুনিয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার
ডেন্টাল টেকনোলজিস্টদের মামলার রায় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান
সখিপুরে মাছের পোনা ও উপকরণ বিতরণ
পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে মদিনার জামাতের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইসলামিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট বাজারে কারাগারে আটক দীপ্ত রায়ের ধর্ম অবমাননার ঘটনায় হিন্দুদের বাড়িঘরে ও মন্দিরে হামলার ঘটনাস্হলে এমপি কামরুল ইসলাম
সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ নেতা জামু ফকিরকে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
নারায়ণগঞ্জে তরুণ সাংবাদিকদের মেধা বিকাশে জমকালো কর্মশালা ও সনদ বিতরণ

You cannot copy content of this page