২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তাহিরপুর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ উদ্দিন খন্দকারের প্রার্থীতা বৈধ ঘোষনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি>>> সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ উদ্দিন খন্দকার লিটন কে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট।তার মনোনয়নপত্র উচ্চ আদালত বৈধ ঘোষণা দেয়ায় ঐ পদে বর্তমানে ৪ জন প্রার্থীর লড়াই হচ্ছে।জানা যায়,দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তাহিরপুর উপজেলায় ২১ এপ্রিল ছিল মনোনয়ন জমাদানের শেষ তারিখ।আবেদন দাখিলে ইন্টারনেটে ধীরগতি থাকায় রিয়াজ উদ্দিন খন্দকার লিটন তার যাবতীয় কাগজপত্রাদি শতভাগ দাখিল করতে পারেননি।এ বিষয়টি তিনি জেলা নির্বাচন অফিসারকে জানালে, আবেদন শতভাগ সম্পন্ন না হওয়ায় আবেদনের হার্ডকপি গ্রহণ করা সম্ভব নয় বলে তাকে অবগত করে নির্বাচন কমিশন। এমতাবস্থায় ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন (বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান) গত মঙ্গলবার (২৩ এপ্রিল) উচ্চ আদালতের আশ্রয় নিয়ে ৪৬০১/২০২৪ নং রিট পিটিশন দায়ের করলে বিজ্ঞ বিচারপতি নাইমা হায়দার ও বিজ্ঞ বিচারপতি কাজী জিনাত হক এর নেতৃত্বাধীন মহামান্য হাইকোর্ট বিভাগের বিশেষ বেঞ্চ,তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় উচ্চ আদালতের আদেশের জাভেদা নকলের কপি ম্যাসেঞ্জার সহকারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর কার্যালয় ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জমা দেন বৈধ ঘোষিত প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন।এ সময় সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আল হেলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন বলেন,আমার কোন ব্যক্তিগত ক্রুটি নয় ইন্টারনেটে ধীরগতির কারণে যে সামান্য ত্রæটি হয়েছে তাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একতরফাভাবে আমাকে প্রার্থী হিসেবে গণ্য করা থেকে বিরত থাকে।ফলে পরিস্থিতির কারণে আমি বাধ্য হয়ে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব,প্রধান নির্বাচন কমিশনার,জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন-২০২৪ইংসহ ৫ জনকে পক্ষভূক্ত করে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি। বিজ্ঞ উচ্চ আদালতে আমি ন্যায় বিচার পেয়েছি।তিনি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতার ব্যাপারে সকলের ন্যায়সঙ্গত সহযোগীতা কামনা করেছেন।সুর্প্রীমকোর্টের  বিজ্ঞ আইনজীবী এডভোকেট মিন্টু কুমার মন্ডল বলেন, মহামান্য হাইকোর্ট তাকে একজন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে রিয়াজ উদ্দিন খন্দকার লিটন এর আইনগত কোন বাধা নেই।

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪.০৪.২০২৫

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page