১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

তাহিরপুরে ইরা-হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলায় এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা) কর্তৃক হইফা ২০২৬-এর লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে মাল্টিসার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং জিএফএফও (জিএফএফও)-এর আর্থিক সহায়তায় টুগেদার-২.০ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।সভাটির মূল প্রতিপাদ্য হলো প্রকল্পের আওতায় বাস্তবায়িত ডিগনিটি কিট, ফুড এবং মাল্টিপারপাস ক্যাশ সহায়তা কার্যক্রমের অভিজ্ঞতা, শিখন বিষয়সমূহ এবং অংশীজনদের সন্তুষ্টি পর্যালোচনা ও মতামত বিনিময় করা।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিপা মনি দেবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়াক আলম শান্তনু, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ।ইরার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী প্রসূন রায়, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার ফজলুল করিম এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার রেজাউল ইসলাম।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম,অর্জন, চ্যালেঞ্জ এবং বাস্তব অভিজ্ঞতা ও শিখন বিষয়গুলোঅংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করা হয়। প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলায় মোট ১ হাজার ২৫৭ জন অংশীজনের মধ্যে ডিগনিটি কিট, ফুড এবং মাল্টিপারপাস ক্যাশ সহায়তা বিতরণ করা হয়েছে। এসব সহায়তা উপকারভোগীদের মৌলিক চাহিদা পূরণ ও জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।কর্মশালায় উপকারভোগীরা সহায়তা পাওয়ার পর তাদের জীবনে এর ইতিবাচক প্রভাব, চাহিদা পূরণ এবং জীবনমান উন্নয়নে সহায়তার ভূমিকা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।বক্তারা বলেন, এ ধরনের লার্নিং ও শেয়ারিং সভা ভবিষ্যৎ কর্মসূচিকে আরও কার্যকর ও উপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে উপকারভোগীদের মতামত ও সন্তুষ্টি ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।প্রধান অতিথির বক্তব্যে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রিপা মনি দেবী ইরা টুগেদার-২.০ প্রকল্পের হইফা ২০২৬ কার্যক্রমের প্রশংসা করেন। তিনি ভবিষ্যৎ কার্যক্রমে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে অর্থবহ সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। ##

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page