১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে একতা যুবসংঘ বনাম সুফিয়ান একাডেমির মধ্যে প্রথম সেমিফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই ম্যাচটির উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১(তাহিরপুর,মধ্যনগর,ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল।ফুটবল সেমিফাইনালে এ সময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সদর ইউনিয়ন পরিষদের চেয়ানরম্যান মোঃ জুনাব আলী,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জল,জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন,উপজেলা বিএনপির আহবায়তক কমিটির সদস্য চাঁন মিয়া মাষ্টার,মোঃ সাখাওয়াত হোসেন,আমির শাহ,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সবুজ আলম,বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মনজুর আলী,সদস্য সচিব নজরুল ইসলাম শিকদার,বাদাঘাট বাজার বণিক সমিতির হারুনুর অর রশিদসহ তাহিরপুর উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শকরা খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১(তাহিরপুর,মধ্যনগর,ধর্মপাশা ও জামালগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেছেন, দেশের বিশাল যুব সমাজকে লেখাড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে পারলে লেখাপড়ায় মনন ও মেধা বিকাশের মাধ্যমে সুস্থ সবল ও শারীরিক গঠনে খেলাধূলার বিকল্প নাই। বর্তমান প্রজন্মের যুবকরা যেমন মেধা ও মননে আধুনিক প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে যেমন আগামীতে দেশ গঠনে নেতৃত্ব দিবে তেমনি মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজে রক্ষা করা সম্ভব তেমনি একজন যুবক লেখাপড়া অর্জন করে সাবলম্বী হলে তার পরিবারকে উচ্চ শিখরে নিয়ে যাওয়া সম্ভব। তিনি আরো বলেন,আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বিশাল এই নতুন প্রজন্মের যুবককে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশের জন্য সব সময় দলের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করে আসছেন। একটি দেশের অবকাঠামো উন্নয়নে দক্ষ যুবসমাজ গঠনের কোন বিকল্প নেই। তাই আসুন সবাই মিলে যুবসমাজকে মাদকাশক্ত থেকে দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় উজ্জীবিত করে দেশ গঠনে সকল অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page