২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম। সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দাকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে যুবদল স্বেচ্ছাবেসক দল ও ছাত্রদলের বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে দিনাজপুরে দেবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ আগষ্ট-২০২৩) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয়। পরে পুলিশের বেধে দেয়া সীমানার মধ্যে সংক্ষিপ্ত মিছিল অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মােন্নাফ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আলি চৌধুরী লিমন, সদস্য সচিব সাইফুল আযম সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমূখ।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির  সহ-সভাপতি মোজাহারুল ইসলাম যুগ্ম সম্পাদক আ ন ম বজলুর রশিদ ও প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গত ২ আগস্ট বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের ও তারেক রহমানকে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page