২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

তারেক রহমানকে বহনকারী বুলেটপ্রুফ লাল-সবুজ বাস এখন চট্টগ্রামে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>>  দলের চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম চট্টগ্রাম সফর করছেন তারেক রহমান। পলোগ্রাউন্ডের সমাবেশ শেষে বিকেল চারটায় ফেনী পাইলট স্কুল মাঠে এবং বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।২০ বছর পর চট্টগ্রামে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ঢাকা থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে নগরের স্টেডিয়াম এলাকায় অবস্থিত র‍্যাডিসন ব্লু বে–ভিউ হোটেলের উদ্দেশে রওনা দেন।বাসটির গায়ে লেখা ছিল ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান। বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। এ সময় তাঁকে একনজর দেখার জন্য বিমানবন্দর, পতেঙ্গা সৈকত, লালখান বাজার থেকে র‍্যাডিসন ব্লু হোটেল পর্যন্ত শত শত মানুষ ভিড় জমান। তাঁর গাড়িবহর অতিক্রমের সময় তাঁরা স্লোগান দিয়ে স্বাগত জানান। কঠোর নিরাপত্তার মধ্যে তিনি জনতার উদ্দেশে বাসের সামনের দিকে দাঁড়িয়ে হাত নেড়ে জবাব দেন।বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ দলীয় নেতৃবৃন্দ।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন জানান, বিমানবন্দর থেকে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেস হয়ে লালখান বাজার অতিক্রম করে তারেক রহমান র‍্যাডিসন ব্লু বে–ভিউ হোটেলে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে মানুষ তাকে হাত নেড়ে অভ্যর্থনা জানান।রোববার বেলা সাড়ে ১১টায় নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত দলীয় জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ৯ জানুয়ারি একই মাঠে বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ওই মাঠে দলের প্রধান হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।তারেক রহমান সর্বশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন ২০০৫ সালের ৬ মে। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। চলতি বছরের ৯ জানুয়ারি তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। ফলে চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম চট্টগ্রাম সফর করছেন তিনি।এ সফরে চট্টগ্রামসহ চার জেলায় মোট ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পলোগ্রাউন্ডের সমাবেশ শেষে বিকেলে তিনি ফেনীতে যাবেন। সেখানে বিকেল চারটায় ফেনী পাইলট স্কুল মাঠে জনসভায় যোগ দেবেন। পরে বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে জনসভায় অংশ নেবেন তিনি।এ ছাড়া কুমিল্লায় সন্ধ্যা সাতটায় সুয়াগাজী ডিগবাজির মাঠে এবং সন্ধ্যা সাড়ে সাতটায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৃথক দুটি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে আরেকটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page