১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
আন্তর্জাতিক:
৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২
     
             

তারাগঞ্জে ব্র্যাকের ‘জরুরি সাড়াদান’ দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাদেকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি নীলফামারী।। উত্তরবঙ্গের হিমেল হাওয়া আর তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এই কঠিন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থার ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি’-র উদ্যোগে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বসবাসরত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় তারাগঞ্জস্থ ব্র্যাক এরিয়া অফিস প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘জরুরি সাড়াদান’ প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী (বিডিসি) জনাব গোলাম মোস্তফা। বিতরণকালে জনাব গোলাম মোস্তফা বলেন, “ব্র্যাক সবসময়ই দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকে। উত্তরবঙ্গের এই হাড়কাঁপানো শীতে দরিদ্র পরিবারগুলোর কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চেষ্টা করছি দুর্গম এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন:​জনাব ওয়াসিম আকরাম, এলাকা ব্যবস্থাপক, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)।জনাব হিরন্ময়, এলাকা ব্যবস্থাপক (প্রগতি)।জনাব মনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক, স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স।এছাড়াও কর্মসূচিটি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারাগঞ্জ শাখা ব্যবস্থাপক জনাব আকবর আলী, সহকারী শাখা ব্যবস্থাপক জনাব রবিউল ইসলামসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির মাঠ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।কম্বল পেয়ে স্থানীয় শীতার্ত মানুষের চোখে-মুখে স্বস্তির ছাপ দেখা যায়। সুবিধাভোগীরা জানান, হাড়কাঁপানো এই শীতে একটি উন্নতমানের কম্বল তাদের জন্য অনেক বড় সাহায্য। ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।উল্লেখ্য যে, ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচি প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ ও শীতকালীন সংকটে জরুরি সহায়তা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় তারাগঞ্জের এই কর্মসূচি পালিত হলো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page