১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

তাপদাহ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, জনজীবন অতিষ্ট

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা>>>

সারা দেশে বাড়ছে তাপমাত্রা। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। তাপমাত্রা বৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট জনবীবন। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বেড়েই চলেছে। গরমে অতিষ্ট জনগন। তার সাথে বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে যোগ হওয়া গরমে দিশেহারী মানুষ,গৃহপালিত পশুপাখি।মাত্রাতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়েছে মানুষ। তার মধ্যে সবচেয়ে কষ্টে আছে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ মানুষ গুলো। আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধ্ব বার্ষিক পরীক্ষা। বিদ্যুতের লোডশেডিং থাকায় সময় মত পড়তে পারছেনা কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলে যাওয়া পরও আতঙ্কে থাকতে হচ্ছে অভিভাবকদের। বিদ্যুত না থাকলে অসহ্য গরমে না জানি তাদের আদরের সোনা মনিদের কোন রকম সমস্যায় পড়তে হয়।এদিকে তাপমাত্রা বৃদ্ধি এবং ক্রমাগত লোডশেডিংয়ের কারণ বন্ধ করে দেওয়া হয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় গুলো। বিদ্যুৎ বিভাগের কোন কর্মকর্তা বলতে পারছে না কবে নাগাদ বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।সবাই একই সুরে বলছেন জ্বালানী( কয়লা) সংকট সমাধান হলেই সংকটের সমাধান হবে। জানা যায় ওমান থেকে কয়লা আমদানীর ব্যবস্থা করা হচ্ছে। ওমান থেকে কয়লা আসার সাথে সাথে নাকি বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।আমার জানামতে গ্রামের সাধারন মানুষের বিদ্যুৎ বিল বকেয়া থাকে না। তারপরও বিদ্যুতের জন্য তারা কেন কস্ট ভোগ করবে প্রচন্ড তাপদাহ এবং বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে গ্রাম এবং শহর মানুষ দিশে হারা। তাছাড়া গ্রামের পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ বিদ্যুতের লোডশেডিং থাকলেও বিদ্যুৎ বিল আগের তুলনায় অনেক বেশী পরিশোধ করতে হচ্ছে। একে তো প্রচন্ড গরম এবং লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট তারপর বাড়তি বিদ্যুৎ বিল পরিশোধ করতে গ্রামের মানুষ প্রায় দিশেহারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page