১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি আফজাল হোসেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজশাহীর তানোর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি তানোর পৌরসভা, তালন্দ, চান্দুরিয়া ও পাঁচন্দর ইউনিয়নের বিভিন্ন দুর্গামন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেন।এ সময় মণ্ডপে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ওসি আফজাল। তিনি বলেন- “তানোরে শান্তিপূর্ণভাবে পূজার উৎসব পালনের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কোথাও কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও নির্দেশনা দেন, দুর্গাপূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবেন। উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তানোর থানার এই উদ্যোগে হিন্দু সম্প্রদায়সহ সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page