১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি সাতক্ষীরার জলাবদ্ধতা: সাময়িক নয়, প্রয়োজন স্থায়ী সমাধান পেশাদার ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো সরবরাহ বাড়লেও কমেনি গ্যাস সংকট: পাম্পগুলোতে দীর্ঘ সারি অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়, উদযাপনের অপেক্ষায় শান্ত ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়: সাফল্যের নেপথ্যের রহস্য জানালেন শান্ত ফ্যাসিবাদ সরকার ছিল সেই সরকারের কোন সঠিক পলিসি ছিল না— শামা ওবায়েদ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক:
বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত
     
             

তানোরে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানোর প্রতিনিধিঃ>>>

রাজশাহীর তানোরে দিনের দিন ভয়ংকর হয়ে উঠছে কিশোর গ্যাং বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। মাথ্য হ্যাং করা বিভিন্ন ধরনের নেশা জাতীয় ওষুধ, ইয়াবা ও চোলাই মদ সেবন করে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।প্রকাশ্যে দিবালোকে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে যার উপরই ক্ষোভ তার উপর ও বাড়ি ঘরেও হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদুল আযহার পরের দিন শুক্রবার শেষ বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর সদর শীতলীপাড়ায় কয়েক বাড়িতে হামলা ও মহিলাদের গালমন্দ করে ব্যাপক তান্ডব চালায়। এঘটনায় শীতলীপাড়া গ্রামের আহত ফুলেরা বেগম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে শুক্রবার রাতে বিল দিয়ে অন্ধকারের মধ্যে থানায় এসে লিখিত অভিযোগ করেন। হামলার পর কিশোর গ্যাংরা পুরো গ্রাম ঘিরে রাখেন। কিন্তু অভিযোগের পর থানা পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন, বইছে সমালোচনা ঝড়। কারন তিন দিন পেরিয়ে গেলেও আসেনি পুলিশ। এতে করে চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন অভিযোগ কারীর পরিবার। এছাড়াও কামারগাঁ বাজারে কিশোর ও যুবকদের মাতলামুতে অতিষ্ঠ সাধারন মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা।জানা গেছে, ঈদুল আযহার দিন পৌর সদর কুঠিপাড়া গ্রামের যুবক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি মারে ওই গ্রামের আরেক যুবক রমজান। তারা দুজনেই চোলাই মদ সেবন করে ছিল। কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করা হয় বলে প্রতিবেশিরা নিশ্চিত করেন। ঈদের শেষ বিকেলে ঘটে ছুরি মারার ঘটনা। বর্তমানে আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। তার গলায় ২০ টির মত সেলাই দেওয়া হয়েছে। ওই দিন দুপুরের দিকে মুন্ডুমালা থেকে কুঠিপাড়া গ্রামের বাসিন্দা কাউন্সিলর লিয়াকতের মেয়ে, লিজা ছেলে সাব্বির ও একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে ডালিম দ্রুত গতির বাইক চালিয়ে টিকটক করছিল আর হেসে খেলে দুলছিল। অপর দিক থেকে প্রানপুর গ্রামের হাবিবুর বাইক নিয়ে মুন্ডুমালার দিকে যাচ্ছিল। এসময় উভয় বাইক মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থানেই মারা যান হাবিবুর।এদিকে কামারগাঁ বাজারে টিটু রুবেলসহ আরো কয়েকজন চোলাই মদ সেবন করে পুরো বাজারে তান্ডব চালায়। তারা কখনো চা খাওয়ার সময় বা রাস্তা দিয়ে চলার সময় কেউ কিছু বললেই মারপিট শুরু করেন। এছাড়াও চৌবাড়িয়া মাদারিপুর বাজারে চলে এমন মাতলামু।স্থানীয়রা জানান, দিনের বেলায় প্রকাশ্যে চোলাই মদ সেবন করে যারতার সাথে মারামারি করে থাকেন। পুলিশ দেখেও না দেখার ভান করে তাদের সাথেই সংখ্যতা গড়ে তুলেন। এসব কারনে অনেকে বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। এসব বিষয়গুলো জনপ্রতিনিধিরা নিজেরা না পারলে পুলিশকে অবহিত করলেই তো হয়। কিন্তু এসব অবস্থা দেখে মনে হচ্ছে তারাও জড়িত। কারন ভোট এলে তো চোলাই মদের বাজার বসে।এসব বিষয়ে জানতে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।মাতালদের বিষয়ে কামারগাঁ ইউপির দায়িত্বে থাকা এএস আই মজনুকে অবহিত করা হলে তিনি জানান, এখনই বাজারে গিয়ে অভিযান চালানো হবে। কিছুক্ষন পর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মাদারিপুর বাজারে আছি, বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানতে পারি তারা বাজারে নেই।তার এমন কথার পরই কামারগাঁ বাজারের এক ব্যবসায়ীকে ফোন দেওয়া হলে তিনি বলেন পুলিশের গাড়ি কিংবা পুলিশ কেউ আসেনি। চোলাই মদ সেবন কারীরা বাজারে মাতলামু করেই যাচ্ছে।এদিকে তানোর পৌর সদর ঠাকুর পুকুর গ্রামে প্রতিদিন লাখলাখ টাকার হেরোইন ইয়াবা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। মনে হয় তারা সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। কারন থানা থেকে আধা কিলোমিটার দূরত্ব, তাও অভিযান চলেনা।থানা মোড়ের এক ব্যবসায়ী জানান, ঈদের দিন থেকে লাইন ধরে হেরোইন ইবায়া কিনছে। অবস্থাটা এমন মনে হয় ত্রান বা টিসিবির পূন্য বিক্রি হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বাড়ি গাড়ি দেখে মানুষ চমকে উঠছে এই বলে যে এত টাকা মাদকে আর প্রশাসন ঘুম পাড়ে। উপজেলা ক্যাম্পাস সংলগ্ন বাঁশঝাড়ের মধ্যে পাকা বাড়িতে দূর্গন্ধযুক্ত লাশ উদ্ধার হয়েছিল প্রায় এক বছর আগে। পরে কি হয়েছে কেউ জানেনা।এদিকে লাইসেন্সপ্রাপ্ত আমনুরা মদ কারখানা প্রতি নিয়তই কেড়ে নিচ্ছে প্রান ।তারপরও নড়ছেনা টনক।থানার ওসি কামরুজ্জামান মিয়াকে কামারগাঁ বাজারের বিষয়ে অবহিত করা হলে তিনি বলেন ওই এলাকায় পুলিশ ডিউটিতে আছে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page