২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

তানোরে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোরে বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে এসে সিদিপ নামের এনজিওর কমিউনিটি মেডিকেল অফিসারের মোটরসাইকেল চুরি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। শনিবার সকাল ১০ টা থেকে সোয়া ১০ টার মধ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে বাইক চুরির ঘটনাটি ঘটে। চুরির পর দুপুর ১ টা পর্যন্ত খোঁজ করেও কোন কিনারা করতে পারেন নি মোটরসাইকেল মালিক জাহিদ হাসান। গত বছরেও বিজয় দিবসের অনুষ্ঠান থেকে মডেল পাইলট স্কুলের শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। বিজয় দিবসে বাইক চুরির ঘটনা ছড়িয়ে পড়লে সাধারনের মাঝে এক প্রকার ক্ষোভের সৃষ্টি হয়। সেই সাথে এভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় উদ্বিগ্ন জনসাধারণ মোটরসাইকেলের মালিক সিদিপ এনজিওর কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদ হাসান বলেন, সকাল ১০ টার দিকে অনুষ্ঠান দেখার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়ামে যায়। স্টেডিয়ামে প্রবেশের জায়গা বা বিদ্যুতের পোলের কাছে মোটরসাইকেল রেখে ভিতরে যায়। এসে দেখি মোটরসাইকেল নাই। মাত্র ৫ মিনিটের ব্যবধানে মোটরসাইকেল টি চুরি হয়েছে। চুরি পর প্রায় দুপুর ১ টা পর্যন্ত খোঁজাখুজি করে কোন সন্ধান করা যায়নি। জাহিদ হাসানের বাড়ি নিলফামারী জেলার পঞ্চপুকুরগ্রামে। সে আসাদুজ্জামান সরকারের পুত্র। জাহিদ হাসান সিদিপ নামের বে সরকারী এনজিও তানোর শাখার কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ব্যবহিত হিরো গ্লামার লাল কালারের মোটরসাইকেল টির নম্বর নিলফামারী -হ ১১-৮৯৬০।জাহিদ আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে থানায় জিডি বা অভিযোগ করা হবে।স্থানীয়রা জানান, আমরা দেখলাম মোটরসাইকেল নিয়ে মাঠে গেল। এসে বলছে মোটরসাইকেল টি চুরি হয়ে গেছে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে চুরি হয়েছে। গত বছর বিজয় দিবসের অনুষ্ঠান থেকেও মোটরসাইকেল চুরি হয়েছিল। এভাবে চুরি হচ্ছে অথচ কোন চোর ধরা পড়ছে না।থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় এখনো কেউ জিডি বা অভিযোগ করেন নি, করলে তদন্ত সাপেক্ষে যাবতীয় সবকিছু করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page